শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Operation Sindoor: শত্রুদের উথাল-পাথাল করে বাড়ি ফিরলেন সেনা জওয়ান! জানালেন অপারেশন সিদুঁর-এর সময় ঠিক কি কি করতে হয়েছিল | alipurduar soldier retun home after complete operation sindoor

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৭ মে, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

শত্রুদের জবাব দিয়ে নিজের মাটিতে ফিরলেন সেনা জওয়ান

X

বিশ্বজিৎ

বিশ্বজিৎ কর

আলিপুরদুয়ার: অবশেষে তিনি ফিরলেন। নিজের বাড়িতে নিজের কাছের মানুষের কাছে। ঘরের বীর জওয়ান ফেরার আনন্দে মাতোয়ারা আলিপুরদুয়ারবাসী। অপারেশন সিঁদুরের বীর জওয়ান ঘরে ফিরতেই নিউ আলিপুরদুয়ার স্টেশনে জাতীয় পতাকা ও বিশ্বজিৎ বাবুকে নিয়ে পরিক্রমা করা হল।

সম্প্রতি ঘটে যাওয়া কাশ্মীরের এই নৃশংস ঘটনা কেউ ভুলতে পারেননি। কারণ বেছে বেছে পর্যটকদের ওপর জঙ্গিদের গুলি বৃষ্টি, প্রতিটি ভারতীয় মনকে ভারাক্রান্ত করে তুলেছিল। গোটা ভারতবর্ষকে নাড়িয়ে দিয়েছিল এই ঘটনা। তারই প্রত্যুত্তরে অন্যান্য জায়গার পাশাপাশি আলিপুরদুয়ার জেলা তথা শহরের এই বীর জওয়ান বিশ্বজিৎ কর নিজের জীবন বাজি রেখে  সকলের প্রাণ রক্ষার্থে যুদ্ধের ময়দানে লড়ে যাচ্ছিলেন।

জানা যায়, যুদ্ধকালীন পরিস্থিতিতে বিশ্বজিৎ বাবু জম্বুর আখনউ-এ কর্মরত ছিলেন। অতঃপর অপারেশন সিঁদুরের এই বীর সৈনিক যুদ্ধের ময়দানে প্রত্যেক পদে পদে জীবনের ঝুঁকি নিয়ে উপযুক্ত জবাব দিয়েই, নিজের জন্মভূমি তথা আলিপুরদুয়ারের বুকে পা রাখলেন। এদিন তাকে স্বাগত জানাতে জাতীয় পতাকা সহ হাজির হয়েছিলেন আলিপুরদুয়ার শহরবাসী। নিজের অভিজ্ঞতা প্রসঙ্গে বীর জওয়ান বিশ্বজিৎ কর জানান, “আমরা সীমান্ত এলাকায় সব সময় প্রস্তুত থাকি। দেশের শত্রুদের জবাব দিতে এক ইঞ্চি জমিও ছাড়ি না আমরা। অপারেশন সিঁদুরের সময় আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানিয়ে দিয়েছিলেন কি কি করতে হবে। সেই অনুযায়ী কাজ করেছি আমরা।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

নিউ আলিপুরদুয়ার স্টেশনে তার এলাকার অনেকেই সম্মাননা জ্ঞাপন করেন। নিজের শহরের তথা এলাকার বহু নাগরিক তাকে এইভাবে সম্মান জানাবে বিশ্বজিৎ বাবু কল্পনাও করতে পারেননি। নিজের ছেলেকে বহুদিন পর দেখতে পেয়ে তিনিও আবেগপ্রবণ হয়ে যান।

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Operation Sindoor: শত্রুদের উথাল-পাথাল করে বাড়ি ফিরলেন সেনা জওয়ান! জানালেন অপারেশন সিদুঁর-এর সময় ঠিক কি কি করতে হয়েছিল



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর