বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০১:৫১ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

শ্রেষ্ঠ শিক্ষিকা ফারজানা ইসলামকে সংবর্ধনা দিলেন  জাতীয় কবিতা পরিষদ জামালপুর

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৯ মে, ২০২৫
  • ১৮৯ সময় দেখুন


আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম, জামালপুর থেকে ::

সারা দেশের মধ্যে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেষ্ঠ সহকারী শিক্ষিকা হয়েছেন জামালপুর সদরের পৌরসভা এলাকার হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যলয়ের সহকারী  শিক্ষিকা কবি ফারজানা ইসলাম। গত১০ মে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ-২০২৫ এর উদ্বোধন ও জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৪ এর পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে তাঁকে এই সম্মাননা দেওয়া হয়। প্রাথমিক শিক্ষা অধিদপ্তর আয়োজিত ঢাকার মাল্টিপারপাস কনফারেন্স হলে প্রধান অতিথি শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল আবরার  ফারজানা ইসলাম এর হাতে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ সহকারী  (নারী) শিক্ষকের পদক ও সম্মননা তুলে দেন।

জামালপুর থেকে কবি ফারজানা ইসলাম শ্রেষ্ঠ সহকারী শিক্ষকা হওয়ায় জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটি তাকে উষ্ণ সংবর্ধনা প্রদান করেন। ফারজানা ইসলাম তিনি নিজেও এই কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক ও একজন কবি। সংগঠনের একজন অন্যতম গুরুত্বপূর্ণ নেতৃত্বের সদস্য ও কবি হওয়ায় সকলেই খুবই আনন্দিত ও গৌরবান্বিত বোধ করেন।

বুধবার ২৯ মে জামালপুর জেনারেল হাসপাতাল এর প্রশাসনিক ভবনের কনফারেন্স রুমে জাতীয় কবিতা পরিষদ জামালপুর জেলা শাখার নবনির্বাচিত কার্যকরী কমিটির অভিষেক অনুষ্ঠানে তাকে এ সংবর্ধনা দেওয়া হয়। দেশ বরেন্য এই শ্রেষ্ঠ শিক্ষিকা ও কবি ফারজানা ইসলাম তাকে সংবর্ধনা দেওয়ায় কবিতা পরিষদের সকলকে তিনি আন্তরিক অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

ফারজানা ইসলাম ৬ জুন ১৯৯৯ সালে চাকুরীতে যোগদান করেন। বর্তমানে তিনি জামালপুর শহরের ইকবালপুর এলাকায় অবস্থিত হাছানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ১৩ ফেব্রুয়ারি ২০১৮ সাল থেকে কর্মরত আছেন।

কবি ফারজানা ইসলাম  জামালপুর শহরের ছোটগড় এলাকার স্হায়ী বাসিন্দা রফিকুল ইসলাম  অবসরপ্রাপ্ত (চাকুরীজীবি) ও  মনোয়ারা বেগম (গৃহিণী) দম্পত্তির কন্যা। তিন ভাইবোনের মধ্যে  তিনি সবার বড়। তারপর এক ভাই আনোয়ারুল ইসলাম। পল্লী সঞ্চয়ী ব্যাংক এ কর্মরত।  বোন শারমিন ইসলাম সাইন্টিফিক অফিসার, বাংলকদেশ ধান গবেষণা ইনস্টিটিউট, গাজীপুর। একমাত্র পুত্র  সাইয়্যিদ মোহাম্মদ ইসমাইল ফ্লাইং অফিসার, ১৮ স্কোয়াড্রন,বীরশ্রেষ্ঠ মতিউর রহমান ঘাঁটি, যশোরে কর্মরত।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর