মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:৩৯ অপরাহ্ন
শিরোনাম :
নারী আসনে আলোচনায় নাসের রহমানের স্ত্রী রোজিনা নাসের নাগরপুরে এতিম শিশুদের সঙ্গে জাতীয় সাংবাদিক সংস্থার ইফতার মাহফিল প্রাকৃতিক দুর্যোগ প্রতিরোধে ঠাকুরগাঁওয়ে পালিত হয়েছে দুর্যোগ প্রস্তুুতি দিবস দৌলতপুরে টেকসই কৃষি সম্প্রসারণ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে মূল্যায়ণ ও পরিকল্পনা প্রণয়ন কর্মশালা অনুষ্ঠিত সরকারকে বাংলাদেশ ন্যাপ : জ্বালানি সংকট মোকাবেলায় বাস্তবসম্মত পদক্ষেপ গ্রহন করুন নাগরপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত জাবি সাংবাদিক সমিতির নির্বাচন স্থগিত চেয়ে উপাচার্যকে চিঠি মৌলভীবাজারে সেই নিশির বাড়িতে হাজি মুজিব XO, Kitty Season 3 Trailer: Lana Condor Returns As Lara Jean To Guide Her Sister | Watch | Web-series News রাজশাহীতে পুলিশ ও ম্যাজিস্ট্রেট কনফারেন্স অনুষ্ঠিত

২০২২ সালের পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৬ মে, ২০২১
  • ২৩৪ সময় দেখুন
২০২২ সালের পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে


স্টাফ করেসপন্ডেন্ট

ঢাকা: ২০২১ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে নেওয়া হবে। এরপর ২০২২ সালের এই দুই পরীক্ষাও হবে সংক্ষিপ্ত সিলেবাসে। বুধবার (২৬ মে) দুপুর ১২টায় এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী ড. দীপু মনি এই তথ্য জানান।

শিক্ষামন্ত্রী জানান, ২০২২ সালের এসএসসি ও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। ২০২১ সালের এসএসএসি পরীক্ষার্থীরা ৬০ দিন এবং এইচএসসি পরীক্ষার্থীরা ৮৪ দিন ক্লাসের পর পরীক্ষায় অংশ নেবে।

তিনি আরও জানান, ২০২২ সালের পরীক্ষার্থীরা যথাক্রমে ১৫০ দিন ও ১৮০ দিন ক্লাস করবে। তারপর পরীক্ষায় অংশ নেবে। এজন্য সংক্ষিপ্ত সিলেবাস তৈরি করা হয়েছে।

এদিকে শিক্ষা প্রতিষ্ঠানের চলমান ছুটি বাড়ানোর ঘোষণা দিয়ে দীপু মনি বলেন, ১২ জুনের পর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের সব শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে। বিদ্যালয় খুলে দেওয়ার জন্য আমরা সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছি। আমরা শিক্ষাপ্রতিষ্ঠান খুলে ক্লাস নিতে পারব।

উল্লেখ্য, গত ১৪ মাস ধরে বন্ধ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান। গত বছরের ৮ মার্চ দেশে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হলে ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করে সরকার। এরপর করোনা সংক্রমণ পরিস্থিতি নিয়ন্ত্রণে না আসায় দফায় দফায় সেই ছুটি বাড়তে থাকে। এ সময়ে এইচএসসি সহ বেশ কয়েকটি পাবলিক পরীক্ষাও বাতিল করেছে সরকার।

 

সারাবাংলা/টিএস/এএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর