রবিবার, ৩১ মে ২০২৬, ০৩:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
বিজিবির অভিযানে ৮০ হাজার ইয়াবা উদ্ধার, মূল্য প্রায় ২ কোটি ৪০ লাখ টাকা ‘If I get picked…’: Shubman Gill sends message amid India T20 selection debate | Cricket News ‘জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা ও অসাম্প্রদায়িক বাংলাদেশের স্থপতি’ Is Suriya’s Suriya47 Connected To Fahadh Faasil’s Aavesham? Here’s What Naslen Said | Tamil Cinema News কৈলাসঘোনায় কর্মবীর সংস্কার কল্যাণ সংস্থার ফ্রি মেডিকেল ক্যাম্প: ৬৭০ জন রোগী পেলেন বিনামূল্যে চিকিৎসাসেবা শহীদ জিয়ার শাহাদাত বার্ষিকীতে দোয়া ও খাবার বিতরণ কালিয়াকৈর কোরবানি তিন দিন পার হলেও অপসারণ করা হয়নি কোরবানির বর্জ্য নাগরপুরে ডেঙ্গু সচেতনতায় পরিচ্ছন্নতা কর্মসূচি অনুষ্ঠিত শহীদ জিয়ার ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কালিয়াকৈরে হাজারো মানুষের ঢল-দোয়া, আলোচনা ও বস্ত্র বিতরণ জিয়ার শাহাদাৎবার্ষিকী একাত্তরের মার্চের বেতার ভাষণের কথা স্মরণ করল ঢাকার ভারতীয় হাইকমিশন

Money Making Tips: নামমাত্র জায়গা, বাড়িতে ছোট্ট বাগান থাকলেই আসবে টাকা! এইভাবে পদ্ম চাষ করলেই হবে মোটা অঙ্কের রোজগার | money making tips cooch behar youth earing from lotus cultivation in home garden

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৪ জুন, ২০২৫
  • ৭৬ সময় দেখুন


Last Updated:

Money Making Tips: ৩০-৪০ দিনের মধ্যেই পদ্ম ফুল ফুটিয়ে তাঁক লাগিয়ে দিচ্ছেন কোচবিহারের শুভঙ্কর। বেকার যুবকদের পদ্ম চাষ সম্পর্কে বিস্তারিত জানাতে চান তিনি

X

পদ্ম

পদ্ম বাগানে শুভঙ্কর

কোচবিহার: ৩০-৪০ দিনের মধ্যেই পদ্ম ফুল ফুটিয়ে তাক লাগিয়ে দিচ্ছেন কোচবিহারের শুভঙ্কর। বেকার যুবকদের পদ্ম চাষ সম্পর্কে বিস্তারিত জানাতে চান তিনি। বেকারত্ব ঘুঁচবে বলে দাবি তার। সোশ্যাল মিডিয়া দেখে প্রথম পদ্ম চাষ শুরু করেছিলেন শুভঙ্কর রায়। এতদিন পর্যন্ত দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় পদ্ম চাষ হলেও উত্তরবঙ্গ পদ্ম চাষের ক্ষেত্রে প্রায় অচেনা। কিন্তু সেই চিত্রটা বদলে দিতে শুরু করেছেন কোচবিহার জেলার  যুবক শুভঙ্কর রায়।

তিনি জানান, “আমি প্রথমে সোশ্যাল মিডিয়ায় পদ্ম চাষের ভিডিও দেখি। খুবই ভাল লাগে। সেই ভাবনা থেকেই বাড়ির বাগানে একটি ছোট গামলায় পদ্ম চাষ শুরু করি। আমার বিশ্বাস বাণিজ্যিকভাবে সফল হবে এই চাষ।”

প্রথমদিকে এটা ছিল শুধুই কোচবিহার জেলার শুভঙ্করের শখের জায়গা। কিন্তু ধীরে ধীরে শুভঙ্কর লক্ষ্য করেন, এই পদ্ম গাছগুলি ভাল ফুল দিচ্ছে এবং তাতে মানুষের আগ্রহও বাড়ছে। তখনই মাথায় আসে নতুন ভাবনা, এটা যদি বাণিজ্যিকভাবে করা যায়?
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

বর্তমানে শুভঙ্কর কিছুটা হলেও আয়ের মুখ দেখতে শুরু করেছেন। লোকজন তার চাষের পদ্ম ও পদ্মপাতা কিনে নিচ্ছেন। পদ্মের ও পাতা ব্যবহার থাকায় বাজারে চাহিদাও রয়েছে। সামনে দুর্গাপুজো, পদ্মের জোগান ভালভাবে দেওয়া সম্ভব হবে বলে জানান শুভঙ্কর।

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Money Making Tips: নামমাত্র জায়গা, বাড়িতে ছোট্ট বাগান থাকলেই আসবে টাকা! এইভাবে পদ্ম চাষ করলেই হবে মোটা অঙ্কের রোজগার



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom