শনিবার, ২৭ জুন ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
স্বাভাবিক জীবনে ফিরতে চায় শিশু মাসুদ, চিকিৎসার জন্য সহায়তার আবেদন খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫

North Bengal News: সাতসকালে বাংলোর দরজা খুলে হতভম্ব চা বাগানের ম্যানেজার! সামনে ওরা কারা দাঁড়িয়ে? আতঙ্কে রক্ত জল! শিরদাঁড়া বেয়ে বয়ে গেল হিমস্রোত wild elephant herd assemble in front of bungalow of tea estate manager in alipurduar

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৮৪ সময় দেখুন


Last Updated:

North Bengal News:আতঙ্ক ছড়িয়ে পড়েছেন গোটা এলাকায়। খবর পাওয়ার পর বন দফতরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

X

হাতির

হাতির দল

অনন্যা দে, আলিপুরদুয়ার: সাতসকালে চা বাগানের ম্যানেজার বাংলোর সামনে শ্রমিকদের নয়, বরং দেখা গেল বুনো হাতির দলকে।ফালাকাটা ব্লকের অন্তর্গত সরুগাঁও চা বাগানে এখনও রয়েছে হাতির দলটি। ছোট বড় মিলিয়ে প্রায় ১৫ টি হাতি রয়েছে ওই দলে।

জানা গিয়েছে খাবারের খোঁজে হাতির একটি দল হঠাৎ করেই জঙ্গল ছেড়ে লোকালয়ে প্রবেশ করে সোমবার রাতে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৫ টি হাতির একটি দল সংশ্লিষ্ট এলাকায় ঢুকে প্রথমে ২৪৫ নম্বর অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ঘরের পাকা দেওয়াল ভেঙে শিশুদের জন্য মজুত চাল, ডাল সাবাড় করে। এরপরে চা বাগানে বাংলোর পাশের একটি জঙ্গলে আশ্রয় নেয় হাতির দলটি। এদিকে মঙ্গলবার সকালে সরুগাও চা বাগানের বাসিন্দারা প্রথমে হাতির দলটিকে লোকালয়ের মধ্যে দেখতে পান।আতঙ্ক ছড়িয়ে পড়েছেন গোটা এলাকায়। হাতিগুলিকে দেখে স্থানীয়রা আতঙ্কে দ্রুত বন দফতরে খবর দেন।

খবর পাওয়ার পর বন দফতরের দলগাঁও রেঞ্জের বন কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছন। হাতির দলের গতিবিধির উপর নজর রাখতে গোটা এলাকাটি ঘিরে ফেলা হয়েছে বন দফতরের পক্ষ থেকে।

বাংলা খবর/ খবর/আলিপুরদুয়ার/

North Bengal News: সাতসকালে বাংলোর দরজা খুলে হতভম্ব চা বাগানের ম্যানেজার! সামনে ওরা কারা দাঁড়িয়ে? আতঙ্কে রক্ত জল! শিরদাঁড়া বেয়ে বয়ে গেল হিমস্রোত…দেখুন ভিডিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom