বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০২:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

২০ জন বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ প্রদান করেন চাঁদপুর জেলা প্রশাসক

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৭ জুন, ২০২৫
  • ৬৭৯ সময় দেখুন


চাঁদপুর প্রতিনিধি ::

জেলায় আজ ‘বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচি’র আওতায় ২০ জন বেদেকে প্রশিক্ষণ শেষে উপকরণ ও নগদ অর্থ প্রদান করা হয়েছে। 

আজ মঙ্গলবার বিকালে জেলা শহরের কোড়ালিয়া রোডস্থ জেলা সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন।

জেলায় সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মো. নজরুল ইসলামের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সমাজসেবা অধিদপ্তরের সহকারি পরিচালক বিল্লাল হোসেন, সমাজসেবক হাজী মো. মোশাররফ এবং প্রশিক্ষণপ্রাপ্তদের পক্ষ থেকে রোকেয়া বেগম প্রমুখ বক্তব্য রাখেন।

আলোচনাসভা শেষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সেলাই মেশিন ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা সমাজসেবা কার্যালয়ের সূত্রে জানা যায়, বেদে ও অনগ্রসর জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ৪৫ দিনব্যাপী ২০ জনকে এ প্রশিক্ষণ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে ২০ জন প্রশিক্ষণার্থীর প্রত্যককে ১টি করে সেলাই মেশিন এবং জনপ্রতি নগদ ১০ হাজার টাকা প্রদান করা হয়।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর