Last Updated:
সৈকত শী, দিঘা: শুক্রবার দিঘা জগন্নাথধামে রথযাত্রার সূচনা হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রথযাত্রার শুরুর আগে পাহান্ডি বিজয় উৎসব পালিত হল দিঘায়। এই উৎসব হল এক ধরনের শোভাযাত্রা। এই শোভাযাত্রার মাধ্যমে মন্দির থেকে বেরিয়ে জগন্নাথ বলরাম সুভদ্রা ও সুদর্শন চক্র রথে আসীন হন। দিঘায় ধর্মীয় আচার মেনে এই পাহান্ডি বিজয় উৎসব হয় ২৭ জুন শুক্রবার। পাহান্ডি বিজয় উৎসবের আগে দিঘার মন্দিরে চলে পুজোপাঠ। তারপর মূল মন্দির থেকে শোভাযাত্রা করে জগন্নাথ দেব বলরাম ও সুভদ্রা, অধিষ্ঠান করেন নিজ নিজ রথে।
জগন্নাথ দেবের রথযাত্রা উৎসবের এক গুরুত্বপূর্ণ আচার পাহান্ডি বিজয় উৎসব। এটি মূলত জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রার রথে আরোহণ বা ‘পাহান্ডি বিজয়’ নামক আনুষ্ঠানিকতা যা রথযাত্রার দিন অনুষ্ঠিত হয়। এই উৎসবটি মূলত রথযাত্রার দিন সকালবেলায় পালিত হয়। দেবতাদের মন্দির থেকে থেকে রথের দিকে আনার প্রক্রিয়াকেই বলা হয় পাহান্ডি বিজয়। শব্দটি এসেছে ‘পদ-গমন’ অর্থাৎ হাঁটা চলা বা বহন করে নিয়ে আসা। জগন্নাথ বলরাম সুভদ্রাকে বিশেষ অলংকারে সাজানো হয়। ঢাক-ঢোল, সানাই ও মৃদঙ্গ বাজনার মাধ্যমে এক বর্ণাঢ্য পরিবেশ সৃষ্টি হয়।
দিঘায় পাহান্ডি বিজয় উৎসব দেখতে বহু ভক্তের সমাগম হয়েছে। জগন্নাথ দেবের দর্শন পেতে ধীরে ধীরে ভিড় জমছে দিঘায়। প্রথমবার দিঘায় এই মহাসমারোহে রথযাত্রা ভক্তদের মনে উচ্ছ্বাস উদ্দীপনা সৃষ্টি করেছে। সমুদ্র সৈকতনগরী সেজে উঠেছে রথ মহোৎসবে। সৈকতনগরী জুড়ে নিশ্চিদ্র নিরাপত্তা তৈরি করেছে প্রশাসন। এদিন দুপুর ২টোর পর রথে শুরু হবে জগন্নাথদেবের আরতি। জানা যায় দুপুর ২:৩০ পর্যন্ত চলবে আরতি। রথকে কেন্দ্র করে বর্ণিল আলোকমালায় সেজেছে দিঘা।
Kolkata,West Bengal
June 27, 2025 3:46 PM IST