বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে উদ্ধার তৎপরতায় আরও ৩৩ মার্কিন সামরিক বিমান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
কাবুলে উদ্ধার তৎপরতায় আরও ৩৩ মার্কিন সামরিক বিমান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ছাড়তে মরিয়া মানুষজনকে সরিয়ে নিতে আরও ৩৩টি সামরিক বিমান পাঠিয়েছে যুক্তরাষ্ট্র। সোমবার এসব বিমান কাবুল বিমানবন্দরে অবতরণ করার কথা রয়েছে। ওই বিমানবন্দর সংলগ্ন এলাকায় বর্তমানে ২০ হাজারের বেশি মানুষ দেশ ছাড়ায় অপেক্ষায়।

সোমবার মার্কিন সামরিক বাহিনীর এয়ার ফোর্স সি-১৭ মডেলের বিমানগুলো কাবুলের হামিদ কারজাই বিমানবন্দরে একে একে অবতরণ করবে। জানা গেছে, সি-১৭ মডেলের প্রত্যেকটি বিমানে অন্তত ৪০০ জন যাত্রী ভ্রমণ করতে পারেন। এসব সামরিক বিমান উদ্ধার তৎপরতায় যোগ দিলে কাবুল বিমানবন্দরে পরিস্থিতি কিছুটা নিয়ন্ত্রণে আসবে বলে মনে করা হচ্ছে।

এদিকে সূত্রের বরাত দিয়ে সিএনএন’র খবরে বলা হয়, মার্কিন সরকার আফগানিস্তানে উদ্ধার তৎপরতা নীতিতে পরিবর্তন এনেছে। গণহারে বিমানে প্রবেশের অনুমতি না দিয়ে সোমবার থেকে শুধুমাত্র আমেরিকান নাগরিক ও ন্যাটোর সদস্যভুক্ত দেশগুলোর গ্রিন কার্ডধারী ব্যক্তি ও নাগরিকরা কাবুল বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে পারবেন।

সূত্রের বরাতে সিএনএন জানায়, মার্কিন সেনাদের সাহায্য করা আফগান নাগরিকরা স্পেশাল ইমিগ্রেন্ট ভিসা (এসআইভি) আবেদন করে থাকেন। তবে এখনই তাদের বিমানবন্দরের ইমিগ্রেশন পার হতে দেওয়া হবে না।

মার্কিন বাহিনী জানিয়েছে, তালেবানরা এখন বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে। তারা বিমানবন্দরে প্রবেশ করতে চাওয়া প্রার্থীদের নথি পরীক্ষার কাজ শুরু করেছে।

এদিকে মার্কিন ও ন্যাটো সামরিক তৎপরতায় গত ১৪ আগস্টের পর থেকে এ পর্যন্ত ২৮ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। ৩১ আগস্টের মধ্যে উদ্ধার তৎপরতা শেষ করারও সময়সীমা বেধে দিয়েছেন প্রেসিডেন্ট বাইডেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর