বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুল বিমানবন্দরে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ, নিরাপত্তাকর্মী নিহত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৩ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
কাবুল বিমানবন্দরে বন্দুকধারীর সঙ্গে সংঘর্ষ, নিরাপত্তাকর্মী নিহত


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে অজ্ঞাত বন্দুকধারীদের সঙ্গে সংঘর্ষে একজন আফগান নিরাপত্তাকর্মী নিহত হয়েছে বলে জানিয়েছে জার্মান সেনাবাহিনী। সোমবার (২৩ আগস্ট) দেশটির রাজধানী কাবুল আন্তার্জতিক বিমানবন্দরের উত্তর গেটে এ ঘটনা ঘটে। তালেবানের শাসন থেকে বাঁচতে হাজার হাজার নাগরিক বিমানবন্দরে ভিড় করার মধ্যে এমন ঘটনা ঘটল। খবর আলজাজিরা।

এক টুইট বার্তায় জার্মানির সামরিক বাহিনী জানিয়েছে, সোমবার সকালের এই বন্দুকযুদ্ধে আরও তিনজন আহত হয়েছেন। এ ঘটনায় জার্মান ও মার্কিন সেনাবাহিনীও জড়িত ছিল।

গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে দেশটি ছেড়ে পালাতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার নাগরিক। আর মার্কিন ও আন্তর্জাতিক সেনাবাহিনীর সদস্যরা অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

ন্যাটোর একজন কর্মকর্তা জানিয়েছেন, গত সপ্তাহে কাবুল বিমানবন্দর ও এর আশাপাশে অন্তত ২০ জন নিহত হয়েছে।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এক বিবৃতিতে জানিয়েছেন, আফগানিস্তানের রাজধানী থেকে মার্কিনসহ হাজার হাজার আফগান নাগরিকদের দ্রুত সময়ের মধ্যে বিমান করে বহন করে নেওয়া খুবই ‘কঠিন ও কষ্টকর’। কিন্তু আগামী ৩১ আগস্টের পরও এ উদ্ধার অভিযান পরিচালনা করার বিষয়টি উড়িয়ে দেননি তিনি।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর