Last Updated:
উওর ২৪ পরগনা: প্রত্যন্ত সীমান্ত লাগোয়া এলাকার বেকার যুবক-যুবতীদের কর্মসংস্থানের স্বপ্নকে আজ বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম চালিয়ে যাচ্ছেন এই মানুষটি। তিনি গৌড়চন্দ্র রায়, আর তাঁর গড়ে তোলা প্রতিষ্ঠানের নাম – সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমি।
শুধু তাই নয়, এই অ্যাকাডেমির ছাত্রছাত্রীরা জেলা, রাজ্য এবং জাতীয় স্তরের বিভিন্ন ক্রীড়া প্রতিযোগিতায়ও অংশ নিয়ে জয়ী হয়েছেন বহুবার। বর্তমানে সিন্দ্রানী অ্যাথলেটিক অ্যাকাডেমিতে প্রশিক্ষণ নিচ্ছেন দেড়শোরও বেশি শিক্ষার্থী। তাঁদের মধ্যে অনেকেই ভাগ্য বদলের স্বপ্ন বুকে নিয়ে, রোদ ঝড় জল বৃষ্টিতে উপেক্ষা করেই প্রতিদিন নিরলস পরিশ্রম করে চলেছেন।
এই কর্মযোগের পেছনে থাকা মানুষটি গৌড়চন্দ্র রায় জানান, তার লক্ষ্য একটাই – এই এলাকার যুবসমাজকে একটা সঠিক দিশা দেখানো। যতদিন বাঁচবেন, ততদিন এই কাজ করে যাবেন বলেও জানান। এর মধ্যে দিয়েই, সিন্দ্রানী অ্যাথলেটিক একাডেমি যেন শুধু প্রশিক্ষণকেন্দ্র নয় – হয়ে উঠেছে এলাকার যুবক-যুবতীদের স্বপ্নপূরণের সিঁড়ি।
Rudra Narayan Roy
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
July 14, 2025 4:49 PM IST
North 24 Parganas News: কেউ রেলে, কেউ বাহিনীতে…! বেকার যুবক-যুবতীদের ভবিষ্যৎ গড়ার কারিগর, এই মানুষটির কর্মকাণ্ড অবাক করবে আপনাকেও