বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তালেবান নেতার সঙ্গে বৈঠক করলেন সিআইএ প্রধান

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
তালেবান নেতার সঙ্গে বৈঠক করলেন সিআইএ প্রধান


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের উগ্রবাদী গোষ্ঠী তালেবানের শীর্ষ নেতার সঙ্গে সরাসরি বৈঠক করেছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সেন্ট্রাল ইন্টেলিজেন্স এজেন্সির (সিআইএ) পরিচালক উইলিয়াম জে. বার্নস। সোমবার (২৩ আগস্ট) কাবুলে এ বৈঠক অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্রের অন্তত দুই কর্মকর্তার বরাত দিয়ে এ খবর প্রকাশ করেছে ওয়াশিংটন পোস্ট ও সিএনএন।

গত ১৫ আগস্ট তালেবান কাবুল দখল করার পরপরই দেশটিতে ব্যাপক উদ্ধার তৎপরতা শুরু করে যুক্তরাষ্ট্র। আগামী ৩১ আগস্ট উদ্ধার অভিযান শেষ করার কথা রয়েছে।

তবে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, প্রয়োজনে ৩১ আগস্টের সময়সীমা আরও বাড়ানো হতে পারে। অপরদিকে তালেবান সময়সীমা বাড়াতে রাজি নয় বলে সাফ জানিয়ে দিয়েছে।

এমন পরিস্থিতিতে কাবুলে তালেবানের সহ প্রতিষ্ঠাতা এবং উপনেতা আব্দুল গনি বারাদারের সঙ্গে বৈঠক করেছেন সিআইএ প্রধান উইলিয়াম জে. বার্নস। মার্কিন সরকারের এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, বৈঠকটি প্রেসিডেন্ট জো বাইডেনের সরাসরি নির্দেশনায় অনুষ্ঠিত হয়েছে।

অপর এক কর্মকর্তা সিএনএন’কে জানিয়েছেন, এ বৈঠকের মাধ্যমে দুই পক্ষ আগামী ৩১ আগস্টের আগে উদ্ধার তৎপরতা শেষ করতে কী কী করতে হবে তার রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর