বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

চীনের কঠোর সমালোচনায় কমলা হ্যারিস

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৪ আগস্ট, ২০২১
  • ৩১০ সময় দেখুন
চীনের কঠোর সমালোচনায় কমলা হ্যারিস


আন্তর্জাতিক ডেস্ক

প্রথমবারের মতো দক্ষিণ-পূর্ব এশিয়া সফরে এসে দক্ষিণ চীন সাগরে বেইজিংয়ের অযাচিত হস্তক্ষেপের কড়া সমালোচনা করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস।

মঙ্গলবার (২৪ আগস্ট) সিঙ্গাপুর থেকে দেওয়া এক বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, দক্ষিণ চীন সাগরের হুমকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র তার মিত্রদের সঙ্গে নিয়ে কাজ করবে।

এদিকে, কমলা হ্যারিসের এই সফরকে বৃহত্তর এশিয়া অঞ্চলে যুক্তরাষ্ট্রের সুনাম পুনরুদ্ধারের মিশন হিসেবে দেখা হচ্ছে বলে জানিয়েছে বিবিসি।

বক্তব্যে আঞ্চলিক স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় উল্লেখ করতে গিয়ে কমলা হ্যারিস বলেন, আফগানিস্তান থেকে মার্কিন সেনা প্রত্যাহারের সিদ্ধান্ত সাহসী এবং সময়োচিত।

অন্যদিকে, দক্ষিণ চীন সাগরে চীনা হস্তক্ষেপের ব্যাপার উল্লেখ করতে গিয়ে তিনি বলেন, ওই জলসীমায় চীনের কারণে অনেক দেশের সার্বভৌমত্ব হুমকির মুখে পড়েছে।

দক্ষিণ চীন সাগরে মাছ ধরাকে কেন্দ্র করে দক্ষিণ চীন সাগরে ফিলিপাইনের সঙ্গে চীনের বিরোধ স্পষ্ট হয়েছে। কয়েকদফায় ফিলিপিনো জেলেরা চীনা বাহিনীর হাতে লাঞ্চিত এবং জিম্মি হয়েছে এমন খবর পাওয়া গেছে। এছাড়াও জাপান এবং তাইওয়ানের সঙ্গে ওই জলসীমায় চীনের বিরোধ দিনকে দিন বাড়ছে। সামরিক শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ওই জলসীমায় নিয়মিত মহড়া চালাচ্ছে চীন।

অপরদিকে, আফগানিস্তান ইস্যুতে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে বৈশ্বিক সমালোচনার জবাবে কমলা হ্যারিস বলেছেন, যুক্তরাষ্ট্র যে উদ্দেশ্যে সেখানে গিয়েছিল; তা অর্জনে সমর্থ হয়েছে।

মঙ্গলবারই কমলা হ্যারিসের সিঙ্গাপুর থেকে ভিয়েতনামের উদ্দেশ্যে যাত্রা করার কথা রয়েছে।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর