শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Fishing Hook: দেশ-বিদেশে ছড়িয়ে পড়ত বাঁকুড়ার এই ছোট্ট জিনিস…! বাগে আসত ডাগর ডাগর মাছ, তবে সেসবের এখন কী পরিস্থিতি জানেন? | bankura village ghutgeria famous for export fishing hook later villagers faced huge problems on their business

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫
  • ৬১৬ সময় দেখুন


Last Updated:

দেশ-বিদেশে ছড়িয়ে পড়ত বাঁকুড়ার এই ছোট্ট জিনিস…! বাগে আসত ডাগর ডাগর মাছ, তবে সেসবের এখন কী পরিস্থিতি জানেন?

+

বড়শির

বড়শির কাঁটা বানাচ্ছেন কারিগর

বিষ্ণুপুর, বাঁকুড়া: এক সময় গোটা দেশের মাছ ধরতে দরকার হত বাঁকুড়ার এই গ্রামের বড়শির কাঁটা! তবে এই কাঁটা বানানোর কাজ এখন বন্ধের মুখে। দীর্ঘদিন ধরে চলে আসা কাঁটা বানানোর কারখানা এখন ধুঁকছে। কোথায় রয়েছে বাঁকুড়ার এই গ্রাম যেখান থেকে দেশি সহ বিদেশি বড়শির কাঁটা তৈরি হত এবং সেটা মহাজন মারফৎ বিদেশ পাড়ি দিত! বহু কারিগর এই গ্রামে বড়শির কাঁটা বানিয়ে রুজি রোজগার করতেন কিন্তু এখন আর তা হয় না। দিশাহীন হয়ে পড়েছেন এখানকার কারিগররা।

বাঁকুড়ার বড়জোড়া ব্লকের ঘুটগেড়িয়া গ্রামে বাপ ঠাকুর্দার আমল থেকে অর্থাৎ দীর্ঘদিন ধরে চলে আসা কাঁটা বানানোর কাজ এখন বন্ধের মুখে। এই গ্রামে ছয় থেকে সাত জন ব্যবসায়ী রয়েছেন এবং তাদের কাছে ওই গ্রামের কারিগর সহ আশাপাশি বেশ কিছু গ্রাম থেকেও কারিগররা এসে কাজ করতেন এবং রুজি রোজগার করতেন। তবে হঠাৎ নেমে এল অন্ধকার। নিমেষেই চলে গেল তাদের কাজ।

বাঁকুড়ার এই গ্রামে বিভিন্ন রকমের বড়শির কাঁটা তৈরি হয়। ছোট থেকে বড় ও বিদেশি কাঁটাও এখানে তৈরি হত তবে দেশি কাঁটা তৈরি হলেও বিদেশি কাঁটা বানানোর কাজ একেবারে বন্ধ রয়েছে। এখানে কারখানা রয়েছে কিন্তু কাজ নেই, লাক লাক টাকার মেশিন রয়ে গেছে কিন্তু কারিগর নেই। তবে বাপ ঠাকুর্দার আমল থেকে চলে আসা ব্যবসাকে টিকিয়ে রাখার জন্য স্বপন হালদার ও পরিমল কুম্ভকারের মত ব্যবসায়ীরা কোনওরকম ভাবে কাজ করছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

কত আশা নিয়ে মেশিনপত্র কিনেছিলেন পরিমল কুম্ভকারের মত ব্যবসায়ীরা। বহু কারিগর কাজ করত এই ছোট্ট কারখানাতে। হঠাৎ করোনা ভাইরাস ও লকডাউনে সব কেড়ে নিল তাদের কাছ থেকে। তবে হার মানেননি এখানকার ব্যবসায়ীরা। এখনও আশায় দিন গুণছেন যে কবে আগের মত সচ্ছল হবে তাদের এই বড়শির কাঁটা বানানোর ব্যবসা! তাই এখনও পর্যন্ত কিছু কিছু করে কাঁটা বানানোর কাজ জারি রেখেছেন, তবে বিদেশি কাঁটার চাহিদা না থাকাই বন্ধ রয়েছে বিদেশি কাঁটা বানানোর কাজ।

অনিকেত বাউরী

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

দেশ-বিদেশে ছড়িয়ে পড়ত বাঁকুড়ার এই ছোট্ট জিনিস…! বাগে আসত ডাগর ডাগর মাছ, তবে সেসবের এখন কী পরিস্থিতি জানেন?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর