বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৫ আগস্ট, ২০২১
  • ৩৫১ সময় দেখুন
কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানের কর্মজীবী নারীদের নিরাপত্তা নিশ্চিত না করা পর্যন্ত ঘরে থাকার নির্দেশ দিয়েছে তালেবান। সম্প্রতি দেশটির ক্ষমতা দখল করা কট্টরপন্থী সংগঠনটির মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন। খবর বিবিসি।

এ বিষয়ে তালেবানের মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ জানান, এটি খুব অল্প সময়ের জন্য করা হয়েছে।

২০০১ সালের আগে আফগানিস্তানের ক্ষমতায় থাকাকালে কঠোর শরিয়া আইন প্রয়োগ করেছিল তালেবান। যদিও তারা ৯ দিন আগে আবারও দেশটির ক্ষমতা দখল করেছে।

তালেবানদের দ্বারা নির্যাতনের ‘বিশ্বাসযোগ্য’ প্রতিবেদন তুলে ধরেছে জাতিসংঘ, বিশেষ করে নারীদের ওপর নিষেধাজ্ঞার মতো বিষয়গুলো সেখানে রয়েছে।

গত মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে দেশটিতে মার্কিন সেনাবাহিনীর নেতৃত্বে পরিচালিত উদ্ধার অভিযান নিয়েও কথা বলেছেন জাবিউল্লাহ মুজাহিদ। তালেবানের অবস্থান পরিষ্কার করে মুজাহিদ বলেন, আগামী ৩১ আগস্টের মধ্যেই মার্কিন বাহিনীর উদ্ধার অভিযান শেষ করা উচিত।

মূলত মার্কিন বাহিনী কাবুল বিমানবন্দরের নিয়ন্ত্রণ নেওয়ার পর ৫৮ হাজার ৭০০ জনকে এখন পর্যন্ত সেখান থেকে সরিয়ে নিতে সক্ষম হয়েছে। তবে এই উদ্ধার অভিযান শেষ করতে আরও সময় লাগতে পারে বলে সম্প্রতি মন্তব্য করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তার জবাবেই তালেবান মুখপাত্র এই প্রতিক্রিয়া জানান।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর