শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Heart Attack: জলের বোতলে চুমুক, তার পরেই লুটিয়ে পড়লেন! জিম করতে করতেই ৩৭ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১২৮ সময় দেখুন


Last Updated:

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়ামের পর ওই যুবক বোতল থেকে জল পান করছেন৷ তার পরে ঘুরে দাঁড়াতেই লুটিয়ে পড়েন তিনি৷

মৃত মিলিন্দ কুলকার্বনি৷ মৃত মিলিন্দ কুলকার্বনি৷
মৃত মিলিন্দ কুলকার্বনি৷

জিম করতে করতেই মৃত্যু হল ৩৭ বছরের এক যুবকের৷ মর্মান্তিক এই ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের ছিঁচওয়াড়়ে৷ মৃত ওই যুবকের নাম মিলিন্দ কুলকার্নি৷ চিকিৎসকদের প্রাথমিক ধারণা, সম্ভবত হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে এই যুবকের৷

সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, ব্যায়ামের পর ওই যুবক বোতল থেকে জল পান করছেন৷ তার পরে ঘুরে দাঁড়াতেই লুটিয়ে পড়েন তিনি৷

জানা গিয়েছে, সকাল ৭.১৫ মিনিট নাগাদ একটি জিমে এই ঘটনা ঘটে৷ জিমের এক কর্মীর কথা অনুযায়ী, ব্যায়াম করার সময় ওই যুবকের মাথা ঘোরাচ্ছিল৷ এর পরই জলের কুলারের দিকে এগিয়ে যাওয়ার সময় আচমকা সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷

ওই যুবক সংজ্ঞাহীন হয়ে পড়তেই প্রথমে তাঁকে কাছের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ এর পর তাঁকে পিম্প্রির একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷

বাংলা খবর/ খবর/দেশ/

Heart Attack: জলের বোতলে চুমুক, তার পরেই লুটিয়ে পড়লেন! জিম করতে করতেই ৩৭ বছরের যুবকের মর্মান্তিক পরিণতি



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর