বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

Alipurduar News শিক্ষার পথে বাধা পরিবহণ! পড়াশোনা ছাড়তে বাধ‍্য হচ্ছে প্রত্যন্ত এই এলাকার পড়ুয়ারা, দুর্দিন ঘুচবে কিসে | students of makrapara demanding bus service | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২ আগস্ট, ২০২৫
  • ১৬৪ সময় দেখুন


Last Updated:

পড়ুয়াদের এখন একটাই দাবি, অন্ততপক্ষে দুটি বাস দেওয়া হোক ওই এলাকার জন্য। এবার তাই বাসের দাবিতে সরব হয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিডিওকে সমস্যার কথা জানাল মাকড়াপাড়া ও তুলসীপাড়া এলাকার পড়ুয়ারা।

+

মাকরাপাড়া

মাকরাপাড়া রোড

আলিপুরদুয়ার: উচ্চশিক্ষা লাভের জন্য বীরপাড়া যেতে হয় প্রত্যন্ত মাকরাপাড়া, তুলসীপাড়ার পড়ুয়াদের। কিন্তু এই যাতায়াতের পথ মসৃন নয়। রয়েছে আর্থিক সমস্যার কাঁটা। এই রুটে চলে না বাস। পরিবহণের সমস্যার কারণে পড়াশুনো মাঝপথেই ছাড়তে হচ্ছে ওই এলাকার বেশিরভাগ পড়ুয়াদের।

তবে পড়াশোনা থমকে যাক চান না তাঁরা কেউই। পড়ুয়াদের এখন একটাই দাবি, অন্ততপক্ষে দুটি বাস দেওয়া হোক ওই এলাকার জন্য। এবার তাই বাসের দাবিতে সরব হয়ে মাদারিহাট বীরপাড়া ব্লকের বিডিওকে সমস্যার কথা জানাল মাকড়াপাড়া ও তুলসীপাড়া এলাকার পড়ুয়ারা।

আরও পড়ুনঃ মাঠের মাঝে বিশালাকার ওটা কী…! কাছে যেতেই ‘থ’ বাসিন্দারা, দোষীদের ছাড়া হবে না, জানিয়ে দিল বন দফতর

ছোট গাড়িতে বীরপাড়া আসতে পঞ্চাশ টাকা ভাড়া দিতে হয় প্রতিদিন। যাতায়াতে একশ টাকা ব্যয় হয়। কিন্তু চা বাগানের পড়ুয়াদের প্রতিদিন একশ টাকা গাড়ি ভাড়া খরচ করে স্কুল কিংবা কলেজে আসা সম্ভব নয়। এজন্য বাসের দাবিতে সরব হয়েছেন তারা। সাধনা ওরাও নামের এক কলেজ পড়ুয়া  জানান, ” বাস নেই, এজন্য অনেকে পড়াশোনা ছেড়ে দিয়েছে। কেননা এত ভাড়া দিয়ে পড়াশোনা করা অনেক পরিবারের পক্ষে সম্ভব নয়।”

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

যদিও এই বিষয়ে বিডিও অমিত কুমার চৌরাশিয়া জানান, “এই বিষয়ে ঊর্ধ্বতন আধিকারিকদের সঙ্গে কথা বলা হবে। যদি এনবিএসটিসি-র বাস দেওয়া যায় তাহলে অনেক ভবিষ্যৎ আমরা সুরক্ষিত করতে পারব।”

Annanya Dey

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

Alipurduar News: শিক্ষার পথে বাধা পরিবহণ! পড়াশোনা ছাড়তে বাধ‍্য হচ্ছে প্রত্যন্ত এই এলাকার পড়ুয়ারা, দুর্দিন ঘুচবে কীভাবে?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর