বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
শিরোনাম :
আই ব্যাংকিং ও কর্নিয়া সংগ্রহে প্রশিক্ষিত জনবল জরুরি: স্বাস্থ্য প্রতিমন্ত্রী কর্ণফুলী উপজেলা জামায়াতের নবনির্বাচিত আমীর মাষ্টার নুর উদ্দিন জাহাঙ্গীর নটরডেম কলেজের জন্য জায়গা চেয়ে রাষ্ট্রপতির কাছে আবেদন ঢাকায় দ.আফ্রিকার আবাসিক কূটনৈতিক মিশন খোলার আহ্বান বাংলাদেশের Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম

ফিরে দেখা ৪ ঠা আগষ্ট ২০২৪ ইং ফেনীর মহিপালের শিক্ষার্থীদের বিক্ষোভে সরকার দলীয় হামলায় নিহত ৭- গুলিবিদ্ধ সহ আহত শতাধিক ।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৪ আগস্ট, ২০২৫
  • ২৫৪ সময় দেখুন
ফিরে দেখা ৪ ঠা  আগষ্ট  ২০২৪ ইং  ফেনীর মহিপালের  শিক্ষার্থীদের  বিক্ষোভে সরকার দলীয় হামলায় নিহত ৭- গুলিবিদ্ধ সহ আহত শতাধিক ।

ভ্রাম্যমান প্রতিনিধি:
৪ ঠা আগস্ট ২০২৪। ফেনীর মহিপাল ফ্লাইওভার এলাকায় শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি পালন করছিলেন ছাত্র-জনতা। আন্দোলনকারীদের কণ্ঠে বৈষম্যবিরোধী নানা প্রতিবাদী স্লোগানে মুখর হয়ে ওঠে জনপদ। শিক্ষার্থীদের সঙ্গে বুকে ও মাথায় দেশের পতাকা জড়িয়ে আন্দোলনে যোগ দেন শ্রমজীবীসহ সাধারণ মানুষ।

সেই দুপুরে হঠাৎ নিরস্ত্র আন্দোলনকারীদের শান্তিপূর্ণ কর্মসূচিতে চলে ঘাতকের গুলি। একের পর এক বুলেটে থেমে যায় একেকটি সাহসী তারুণ্যের গল্প। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের নির্বিচারে গুলিতে প্রাণ হারান ইসতিয়াক আহমেদ শ্রাবণ, সরওয়ার জাহান মাসুদ, মো. সবুজ, ছাইদুল ইসলাম শাহী, জাকির হোসেন শাকিব ও ওয়াকিল আহম্মদ শিহাব। গুলিবিদ্ধ হয়ে আহত হন শিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম। ৭ আগস্ট বিকেলে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনিও মৃত্যুবরণ করেন।
ঘাতকের মুহুর্মুহু গুলিতে মুহূর্তেই রক্তে রঞ্জিত হয় মহিপালের প্রতিবাদী রাজপথ। বারুদের গন্ধে শহরজুড়ে নেমে আসে স্তব্ধতা। ফেনী জেনারেল হাসপাতালে একের পর এক মরদেহ আসার সঙ্গে পড়ে যায় কান্নার রোল। ক্যালেন্ডারের পাতায় আজ সেই রক্তাক্ত দিনের বছরপূর্তি। হৃদ্যতায় জড়ানো সন্তানকে হারিয়ে এখনো কাঁদছেন এসব শহীদের পরিবার।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর