বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৬:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
Pankaj Tripathi Calls Bollywood Teenage Love Stories ‘Hormone Stories’: ‘Real Love Begins After 35’ | Exclusive | Bollywood News Prodigy in overdrive: Vaibhav Sooryavanshi makes history with a 52-ball double ton — but tougher tests await | Cricket News ‘গোপালগঞ্জ পরিস্থিতি মোকাবিলায় দুই ঝুঁকিতে ছিল সরকার’ লিবিয়ায় মানব পাচারের অভিযোগে চাটখিলে মামলা, প্রধান আসামি কারাগারে; রিমান্ডের দাবী ভুক্তভোগীর পবায় বায়োগ্যাস প্ল্যান্ট পরিদর্শন করলেন প্রতিমন্ত্রী পলাতক শেখ হাসিনার নির্দেশে দেশে অরাজকতা সৃষ্টি করা হচ্ছে: মাহবুবের রহমান শামীম ‘সর্বরোগের জননী’ ডায়াবেটিসের চিকিৎসার চেয়ে প্রতিরোধ সাশ্রয়ী আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল ফাইনালে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা, শিক্ষার্থীদের ক্ষোভ তুরস্কের সড়ক যোগাযোগ আধুনিকতার অনন্য দৃষ্টান্ত আদালতে মামলা দিয়ে জমি দখল, হুমকি ধমকি, জীবনের নিরাপত্তা চান পুষ্প রানী দাস

খাগড়াছড়ি গুইমারা অস্ত্রসহ ইউপিডি- এফ কালেক্টর আটক।

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ১৩ আগস্ট, ২০২৫
  • ১১৬ সময় দেখুন
খাগড়াছড়ি গুইমারা অস্ত্রসহ  ইউপিডি- এফ  কালেক্টর আটক।

বিশেষ প্রতিনিধি

খাগড়াছড়ির গুইমারা উপজেলার বরইতলী এলাকায় ইউপিডিএফ মূল দলের একজন কালেক্টরকে অস্ত্রসহ আটক করেছে সেনাবাহিনী। মঙ্গলবার (১২ আগস্ট) রাত সাড়ে ১২টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে সিন্দুকছড়ি জোনের একটি টহল দল অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটক ইউপিডিএফ সদস্যের নাম কলইপা ত্রিপুরা (৩৫)। তিনি গুইমারা উপজেলার বরইতলী এলাকার দয়া ভোষন ত্রিপুরার ছেলে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, সিন্দুকছড়ি জোনের জালিয়াপাড়া আর্মি ক্যাম্পের আওতাধীন বরইতলী এলাকায় এলআরপি ডোমিনেশনের সময় ওই কালেক্টরের খবর পায়। পরে অবৈধ কাঠবোঝাই গাড়ি থেকে চাঁদা নিতে আসা ওই কালেক্টরকে আটক করা হয়। অভিযানে একটি দেশি লংগান (এলজি), একটি কার্তুজ এবং একটি বাটন ফোন উদ্ধার করা হয়। পরে আটক ব্যক্তিকে রাত সাড়ে ১২টায় গুইমারা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

গুইমারা থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর