বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় ১০ হাজার মানুষ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৬ আগস্ট, ২০২১
  • ৩১১ সময় দেখুন
আফগানিস্তান ছাড়ার অপেক্ষায় ১০ হাজার মানুষ


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তান ছাড়ার উদ্দেশ্যে কাবুল বিমানবন্দরে এখনো ১০ হাজার মানুষ অপেক্ষা করেছে। মার্কিন সেনাবাহিনীর মেজর জেনারেল উইলিয়াম টেইলর এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন। খবর আলজাজিরা।

পেন্টাগন দাবি করেন, গত ২৪ ঘণ্টায় কাবুল থেকে প্রায় ১৯ হাজার মানুষকে সরিয়ে নেওয়া হয়েছে। তালেবান যোদ্ধারা কাবুল দখলের আগের দিন (১৪ আগস্ট) থেকে এখন পর্যন্ত বিদেশি ও আফগানসহ মোট ৮০ হাজার মানুষকে দেশটি থেকে সরিয়ে নেওয়া হয়েছে।

আরও পড়ুন: কর্মজীবী নারীদের ঘরে থাকার নির্দেশ তালেবানের

উদ্ধার তৎপরতা ৩১ আগস্টের মধ্যেই শেষ করার তাগিদ তালেবানের

এদিকে বৃহস্পতিবার অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী মারিস পেইন সতর্ক করে বলেন, কাবুল বিমানবন্দরের কাছে সন্ত্রাসী হামলার হুমকি রয়েছে। তাই অস্ট্রেলিয়ার নাগরিক ও ভিসাধারী ব্যক্তিদের দ্রুত ওই এলকা ছেড়ে যাওয়ার অনুরোধ জানিয়েছেন তিনি।

গত এক সপ্তাহ ধরে কাবুল বিমানবন্দর থেকে নিজ দেশের নাগরিকসহ ভিসাধরীদের সরিয়ে নিচ্ছে অস্ট্রেলিয়া। এর আগে দেশটি ত্যাগের উদ্দেশ্যে পরিবহনের জন্য প্রস্তুত থাকার অনুরোধ জানিয়েছিল ক্যানবেরা।

প্রসঙ্গত, গত ১৫ আগস্ট তালেবান যোদ্ধারা আফগানিস্তানের রাজধানী কাবুল দখল করার পর থেকে দেশটি ছেড়ে পালাতে বিমানবন্দরে ভিড় করেছেন হাজার হাজার নাগরিক। আর মার্কিন ও আন্তর্জাতিক সেনাবাহিনীর সদস্যরা অপেক্ষাকৃত দুর্বল নাগরিকদের সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন।

সারাবাংলা/এনএস





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর