তুলা রাশির জাতক-জাতিকারা কর্মক্ষেত্রে আত্মবিশ্বাস এবং সাফল্য অর্জন করবেন, যদিও ছোটখাটো স্বাস্থ্যগত সমস্যাগুলির প্রতি মনোযোগের প্রয়োজন হতে পারে। বৃশ্চিক রাশির জাতক-জাতিকাদের নিজেদের কেরিয়ার এবং ব্যক্তিগত জীবনে একটি ভাগ্যবান পর্যায় আসবে, যেখানে পারস্পরিক বোঝাপড়ার মাধ্যমে প্রেম প্রস্ফুটিত হবে। ধনু রাশির জাতক-জাতিকারা নিজেদের কেরিয়ারে উল্লেখযোগ্য পরিবর্তন আশা করতে পারেন। মকর রাশির জাতক-জাতিকারা মিশ্র ফলাফল আশা করতে পারেন; কঠোর পরিশ্রম ফলপ্রসূ হলেও প্রেম জীবনে কোমলতার প্রয়োজন রয়েছে। কুম্ভ রাশির আইনি এবং আর্থিক বিষয়ে সতর্ক থাকা উচিত। যদিও মানসিক সমর্থন শক্তিশালী থাকবে। পরিশেষে মীন রাশির জাতক-জাতিকাদের অনুভূতিগত বা আবেগপ্রবণ সিদ্ধান্ত এড়িয়ে চলা উচিত, বিশেষ করে প্রেম এবং অর্থের ক্ষেত্রে তো বটেই! এবার আলাদা করে দেখে নেওয়া যাক রাশি মিলিয়ে চলতি সপ্তাহে মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ এবং মীন রাশির ভাগ্য সম্পর্কে কী বলছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা।