বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Saaniya Chandhok Girls Trip Video : অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের আগেই হবু ননদ সারার সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছিলেন সানিয়া চন্দোক ! ইন্টারনেটে হু-হু ক | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৬৭ সময় দেখুন


Last Updated:

Saaniya Chandhok Girls Trip Video : শোনা যাচ্ছে যে, নিজের শৈশবের বন্ধু সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অর্জুনের। এদিকে অর্জুন-সানিয়ার বাগদানের খবরে স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে।

সানিয়া চান্দোকের ভিডিও ভাইরালসানিয়া চান্দোকের ভিডিও ভাইরাল
সানিয়া চান্দোকের ভিডিও ভাইরাল

মুম্বই: ভারতের কিংবদন্তি ক্রিকেট তারকা সচিন তেন্ডুলকরের পরিবারে এখন খুশির হাওয়া। কারণ সম্প্রতি বাগদান সম্পন্ন হয়েছে তাঁর পুত্র অর্জুন তেন্ডুলকরের। এমনই জল্পনা ছড়িয়ে পড়েছে। শোনা যাচ্ছে যে, নিজের শৈশবের বন্ধু সানিয়া চান্দোকের সঙ্গে বাগদান সম্পন্ন হয়েছে অর্জুনের। এদিকে অর্জুন-সানিয়ার বাগদানের খবরে স্বাভাবিক ভাবেই হইচই শুরু হয়েছে সোশ্যাল মিডিয়া জুড়ে। যদিও হবু বর-কনের পরিবারের তরফে আনুষ্ঠানিক ভাবে কোনও কিছুই ঘোষণা করা হয়নি। এমনকী অর্জুন-সানিয়ার মধ্যে প্রেমের সম্পর্ক নিয়েও সেভাবে কিছু শোনা যায়নি দুই পরিবারের তরফে। এদিকে এরই মাঝে সচিন-কন্যা সারা তেন্ডুলকরের একটি ভিডিও ইন্টারনেটে হু-হু করে ভাইরাল হয়ে গিয়েছে। তাতে দেখা যাচ্ছে যে, হবু বৌদি সানিয়া চান্দোকের সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছেন তিনি।

আসলে সোশ্যাল মিডিয়ায় ততটাও সক্রিয় নন সচিন তেন্ডুলকরের পুত্র অর্জুন। কিন্তু বোন সারা আবার একেবারেই উল্টো। আসলে সারা সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয়। বলা ভাল, সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার হিসেবে সচিন-কন্যার জনপ্রিয়তা তুঙ্গে। তাঁর অনুগামীর সংখ্যা প্রায় ৮৫ লক্ষ। এদিকে সচিন-পুত্র অর্জুনের বাগদানের জল্পনা ছড়িয়ে পড়তেই ভক্তরা সারার পোস্টের উপর নজর রাখতে শুরু করেছেন। বিশেষ করে সানিয়ার সঙ্গে সারা কী পোস্ট দিচ্ছেন, সেটা দেখার জন্যই মুখিয়ে রয়েছেন ভক্তরা।

এই মুহূর্তে যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, তাতে দেখা যাচ্ছে যে, সমুদ্র সৈকতে গার্লস ট্রিপ উপভোগ করছেন সারা এবং সানিয়া। ২০২৪ সালের অক্টোবর মাসে ইনস্টাগ্রামে শেয়ার করা ওই ভিডিওটিতে এখনও পর্যন্ত ৬০ মিলিয়নেরও বেশি ভিউ এসেছে। আর লাইকও পড়েছে প্রায় ৫০ লক্ষেরও বেশি। ক্যাপশনে লেখা হয়েছে যে, “টেবিল ফর থ্রি।”

আসলে ভাইরাল হওয়া ওই ভিডিওটিতে সারা এবং সানিয়ার মধ্যে থাকা সম্পর্কের গভীরতার বিষয়টা ধরা পড়েছে। আর অর্জুনের বাগদানের খবর সংবাদের শিরোনামে জায়গা করে নিতেই সানিয়ার প্রতি প্রত্যেকের আগ্রহ প্রকাশ পেতে শুরু করেছে। কে এই সানিয়া। আর তাঁর পরিচয়ই বা কী। আসলে মুম্বইয়ে ভেটেরিনারি টেকনিশিয়ান হিসেবে কাজ করেন সানিয়া। অর্জুন এবং তাঁর পরিবারের সঙ্গে সানিয়ার একটি পুরনো ভিডিও ইতিমধ্যেই ফের ভাইরাল হয়ে গিয়েছে। শুধু তা-ই নয়, একটি নতুন ভিডিও ছড়িয়ে পড়েছে। একটি ঘনিষ্ঠ পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে দেখা গিয়েছে সানিয়াকে। আসলে সেটি ছিল সারা তেন্ডুলকরের পিলাটেস অ্যাকাডেমি উদ্বোধনের অনুষ্ঠান।

বাংলা খবর/ খবর/খেলা/

অর্জুন তেন্ডুলকরের সঙ্গে বাগদানের আগেই হবু ননদ সারার সঙ্গে গার্লস ট্রিপে গিয়েছিলেন সানিয়া চান্দোক ! ইন্টারনেটে হু-হু করে ভাইরাল হচ্ছে সেই ভিডিও



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom