শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন

টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫
  • ৭৯ সময় দেখুন
টাঙ্গাইলে ৪৯ কেজি গাঁজাসহ গ্রেফতার-৩

খায়রুল খন্দকার, টাঙ্গাইলঃ টাঙ্গাইলের কালিহাতীর যমুনা সেতু মহাসড়ক থেকে ৪৯ কেজি গাঁজাসহ তিনজনকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ সিপিসি-৩।

সোমবার(১৯ আগষ্ট) রাত আড়াইটার দিকে একটি ট্রাকে তল্লাশি চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, আমিনুল, বাবু ও মোজাহিদ।

র‌্যাব-১৪ সিপিসি-৩ এর অধিনায়ক মেজর কাওসার বাঁধন এ তথ্য জানিয়েছেন বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, হবিগঞ্জ থেকে তুলাবোঝাই ট্রাকে কালিহাতি উপজেলার যমুনা সেতু মহাসড়কে অভিযান চালিয়ে তাদের মাদকসহ গ্রেফতার করা হয়। এ সময় ট্রাকে থাকা ৪৯ কেজি গাঁজা উদ্ধার ও তিনজনকে গ্রেফতার করা হয়। এছাড়া একটি ট্রাক জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাব বাদী হয়ে টাঙ্গাইল মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom