শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ১২:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Bad Road: ফরাক্কায় এক বছরের মধ্যে খারাপ হয়ে গেল নতুন রাস্তা | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ২৪৩ সময় দেখুন


Last Updated:

বছর ধরে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত এক কিলোমিটার চৌকিগ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা, যাতায়াতের অযোগ্য এই রাস্তা অবশেষে গতবছর সারানো হয়। তারপর একটু স্বস্তি ফিরে ছিল স্থানীয়দের

+

ঠিকাদারের

ঠিকাদারের বিরুদ্ধে অভিযোগ

ফরাক্কা, মুর্শিদাবাদ, তন্ময় মণ্ডল: বছর ঘুরতে না ঘুরতেই পথশ্রী প্রকল্পে প্রায় সাড়ে ১৬ লক্ষ টাকা ব্যয়ে তৈরি রাস্তার বেহাল দশা। ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম পঞ্চায়েতের অন্তর্গত বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত রাস্তার বেহাল অবস্থায় জেরবার স্থানীয় বাসিন্দারা। পথ চলতি সাধারণ মানুষ, ছাত্র-ছাত্রী  থেকে শুরু করে স্থানীয় বাসিন্দারা সকলেই যাতায়াত করতে গিয়ে চরম সমস্যায় পড়ছে।

এক বছর আগে ১৬ লক্ষ ৩৪ হাজার ৬৩০ টাকা ব্যায়ে পথশ্রী প্রকল্পে এই এক কিলোমিটার রাস্তা তৈরি করা হয়েছিল। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই ফের বেহাল অবস্থা। যা নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। গ্রামবাসীদের অভিযোগ, ঠিকাদার সঠিকভাবে কাজ করেনি বলেই বছর ঘুরতে না ঘুরতে গোটা রাস্তা খারাপ হয়ে গিয়েছে। একই অভিযোগ করেছেন, মুর্শিদাবাদের ১ নম্বর জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন।

আরও পড়ুন: একটা প্রতিমা শুকনো করতেই শেষ পুরো সিলিন্ডার, কাঁচামালের দাম আকাশছোঁয়া! শিল্পীদের ঘুম নেই

জানা গিয়েছে, বহু বছর ধরে ফরাক্কা ব্লকের বেনিয়াগ্রাম হাসপাতাল মোড় থেকে এনটিপিসি মোড় পর্যন্ত এক কিলোমিটার চৌকিগ্রামের রাস্তা বেহাল অবস্থায় ছিল। খানাখন্দে ভরা, যাতায়াতের অযোগ্য এই রাস্তা অবশেষে গতবছর সারানো হয়। তারপর একটু স্বস্তি ফিরে ছিল স্থানীয়দের। এই রাস্তা ধরে স্থানীয় বাসিন্দারা, স্কুলের পড়ুয়ারা, রুগিদের বেনিয়াগ্রাম হাসপাতাল চিকিৎসার জন্য যাতায়াত করতে হয়। খুবই গুরুত্বপূর্ণ এই রাস্তা। গত ১৮ নভেম্বর ২০২৩ সালে হতশ্রী প্রকল্পে এই রাস্তা সারাইয়ের কাজ শুরু হয়। শেষ হয় ০৯ জানুয়ারি ২০২৪ সালে। কিন্তু তার এক বছর হতে না হতেই আবার আগের অবস্থায় ফিরে গিয়েছে।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

ফলে ফের সমস্যার মধ্যে পড়েছেন স্থানীয় বাসিন্দা, স্কুল পড়ুয়া থেকেই শুরু করে অ্যাম্বুলেন্স চালক সকলেই। জেলা পরিষদের সদস্য অঞ্জুমারা খাতুন জানান, বিভিন্ন গ্রামে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা-ঘাটের উন্নয়নের কাজ করা হয়েছে। কিন্তু ঠিকাদার সংস্থা সঠিকভাবে কাজ না করাতেই আজ এই অবস্থা হয়েছে। এর ফল ভোগ করতে হচ্ছে সাধারণ মানুষকে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর