মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

River Erosion: সব যেন গিলে খাচ্ছে…! হুড়মুড়িয়ে ভাঙছে সব! এবার কী হবে? আতঙ্কে ঘুম উড়েছে গ্রামবাসীদের Hundreds of families are now living in extreme fear due to the terrible erosion of the Damodar River | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৫ আগস্ট, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


Last Updated:

Erosion: ঝপ ঝপ শব্দে ভাঙছে মাটির চাঙর। মিলিয়ে যাচ্ছে জলে। পাড় ভেঙে বিঘের পর বিঘে জমি দামোদরের গ্রাসে।

আতঙ্কে বাসিন্দারা,বিঘের পর বিঘে জমি দামোদরের গ্রাসেআতঙ্কে বাসিন্দারা,বিঘের পর বিঘে জমি দামোদরের গ্রাসে
আতঙ্কে বাসিন্দারা,বিঘের পর বিঘে জমি দামোদরের গ্রাসে

বর্ধমান:  ঝপ ঝপ শব্দে ভাঙছে মাটির চাঙর। মিলিয়ে যাচ্ছে জলে। পাড় ভেঙে বিঘের পর বিঘে জমি দামোদরের গ্রাসে। এভাবে চললে ঘর বাড়ি গ্রাস করা শুধুই সময়ের অপেক্ষা। অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নিক প্রশাসন, চাইছেন বাসিন্দারা। পূর্ব বর্ধমানের খন্ডঘোষের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের ভাঙন ব্যাপক আকার ধারন করেছে। লাগাতার বৃষ্টি আর ডিভিসির জল ছাড়ার ফলে পাড় ভেঙে জলের তলায় বিঘের পর বিঘে চাষের জমি। ভয়াবহ ভাঙন দামোদরে। তার জেরে এখন চরম আতঙ্কের মধ্যে দিনযাপন করছে কয়েকশো পরিবার।

গত প্রায় ২ মাস ধরে লাগাতার বৃষ্টি এবং ডিভিসির  জল ছাড়ার ঘটনায় ধুয়ে মুছে সাফ হয়ে গিয়েছে খন্ডঘোষের গৈতানপুর চরমানা এলাকার দামোদরের পাড়ের বাঁধন। কয়েক বছর আগে এই চরমানা এলাকার দামোদরের ভাঙন ঠেকাতে তারের জালে বেঁধে বড় বড় বোল্ডার দিয়ে পাড় বাঁধানো হয়।  কিন্তু সম্প্রতি সেই নির্মিত পাড় বাঁধাই ধুয়ে মুছে সাফ হয়ে যেতে শুরু করেছে। ফলে ফের বিঘের পর বিঘে জমি দামোদরের গর্ভে বিলীন হয়ে যেতে শুরু করেছে। এই ঘটনায় নতুন করে আতঙ্ক সৃষ্টি হয়েছে বর্ধমানের খণ্ডঘোষ ব্লকের শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের এই দামোদরের গৈতানপুর চরমানা এলাকায়।

প্রত্যেক বছর বর্ষার সময় ব্যাপক ভাবে ভাঙন দেখা দেয়। আধিকারিকরা দেখে যান। কিন্তু স্থায়ী সমাধান কিছু হয় না।বালির বস্তা দিয়ে যে বাঁধ দিয়ে যায় তাতে সমস্যার মোকাবিলা হয় না।  ৯১ টি ঘর বাংলার বাড়ি প্রকল্পে এখানে বাড়ি পেয়েছেন। আশঙ্কা এই ঘরগুলি থাকবে কিনা। সমস্যার সমাধান চাই। প্রায় দেড় কিলোমিটার বাঁধ দিতে হবে।

শশঙ্গা গ্রাম পঞ্চায়েতের স্থানীয় পঞ্চায়েত সদস্য কবিতা সরকার জানিয়েছেন, বিঘের পর জমি জলে চলে গেছে। জেলাশাসক, বিডিও-র কাছে গেছি। প্রশাসনের প্রতিনিধিরা দেখে গেছেন। খাস জমি, পাট্টা দেওয়া জমি। প্রায় ৫০০ পরিবার আছে। সবাই আতঙ্কে রয়েছে। জেলাশাসক আয়েশা রানি এ বিষয়ে জানান, একটানা বর্ষনে এই পরিস্থিতি তৈরি হয়েছে। কীভাবে ভাঙন রোধ করা যায় তা খতিয়ে দেখা হচ্ছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর