বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৩৬ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Krishnanagar Murder Post Mortem Report: মাথায় তিন তিনটি গুলির আঘাত, কৃষ্ণনগরের মৃত ছাত্রীর ময়নাতদন্ত রিপোর্টে হাড়হিম করা তথ্য! | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ৭১ সময় দেখুন


Last Updated:

নৃশংস এই হত্যাকাণ্ডের পর চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত দেশরাজ সিংয়ের খোঁজ পায়নি পুলিশ৷

কৃষ্ণনগরের নিহত ছাত্রী ঈশিতা মল্লিক৷কৃষ্ণনগরের নিহত ছাত্রী ঈশিতা মল্লিক৷
কৃষ্ণনগরের নিহত ছাত্রী ঈশিতা মল্লিক৷

সমীর রুদ্র, কৃষ্ণনগর: কৃষ্ণনগরে নিহত ছাত্রী ঈশিতা মল্লিকের মাথায় তিন তিনটি আঘাতের চিহ্ন মিলল৷ ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টেই এই তথ্য পেয়েছে পুলিশ৷ গতকাল দুুপুরেই কৃষ্ণনগরের মানিকপাড়ায় বাড়ির দোতলায় উঠে ঘরের ভিতরে ঈশিতাকে গুলি করে খুন করে দেশরাজ সিং নামে এক যুবক৷

ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে জানা গিয়েছে, ঈশিতার মাথায় তিনটি গুলির আঘাত মিলেছে৷ মাথার ডান দিকে দুটি এবং মাথার পিছন দিকে গুলির আঘাত পাওয়া গিয়েছে৷ ১৯ বছর বয়সি কলেজ ছাত্রীর মাথার ভিতর থেকে একটি বুলেটও উদ্ধার হয়েছে ময়নাতদন্তের সময়৷ এ দিন দুপুরেই ময়নাতদন্তের পর ঈশিতার মৃতদেহ তাঁর পরিবারের হাতে তুলে দেওয়া হয়৷

নৃশংস এই হত্যাকাণ্ডের পর চব্বিশ ঘণ্টার বেশি পেরিয়ে গেলেও এখনও অভিযুক্ত দেশরাজ সিংয়ের খোঁজ পায়নি পুলিশ৷ অভিযুক্তের খোঁজে উত্তর প্রদেশেও রওনা দিয়েছে পুলিশের একটি দল৷

পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে, ২০২২ সালে নিজের সহপাঠীকে মারধরের ঘটনায় দেশরাজকে কাঁচরাপাড়ার স্কুল থেকে বহিষ্কার করা হয়েছিল৷ কাঁচরাপাড়ায় ঈশিতারও সহপাঠী ছিল এই দেশরাজ৷ সেই সূত্রেই তাঁর সঙ্গে ঈশিতার ঘনিষ্ঠতা গড়ে উঠেছিল৷ কিন্তু ঈশিতা দ্বাদশ শ্রেণির বোর্ড পরীক্ষায় পাশ করার পরই ওই ছাত্রীকে কৃষ্ণনগরের বাড়িতে ফিরিয়ে নিয়ে যায় তাঁর পরিবার৷ এর পর থেকেই দু জনের মধ্যে যোগাযোগ কমতে থাকে৷

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Krishnanagar Murder Post Mortem Report: মাথায় তিন তিনটি গুলির আঘাত, কৃষ্ণনগরের মৃত ছাত্রীর ময়নাতদন্ত রিপোর্টে হাড়হিম করা তথ্য!



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom