মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৪:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
‘পুশইন রুখে দিতে বিজিবিকে সহযোগিতায় প্রস্তুত জনগণ’ ‘I worry for him’: Brendon McCullum breaks silence on Ben Stokes nightclub controversy | Cricket News Tanya Mittal Reacts To Gullu-Bhagyashree Controversy: ‘Meri Kisi Se Aisi Koi Ladai Nahi Hai’ | Television News এঞ্জেল কেয়ার একাডেমির অধ্যক্ষ নুরুল আমিনকে অপহরণের চেষ্টা, এলাকায় চরম উত্তেজনা বাংলাদেশ ফিজিক্যাল সোসাইটির নবনির্বাচিত কমিটির দায়িত্ব হস্তান্তর সম্পন্ন দীঘিনালায় পিসিপির কলেজ ও থানা কমিটির যৌত কাউন্সিল অনুষ্ঠিত যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধ বন্ধে চুক্তি হলেও ঝুঁকি থেকেই যাচ্ছে ডিসেম্বরের মধ্যেই সব স্কুলে পরিমার্জিত নতুন বই পৌঁছে যাবে: শিক্ষামন্ত্রী কর্ণফুলীতে সাম্পান খেলা ও চাটগাঁইয়া সাংস্কৃতিক মেলার আয়-ব্যয় নিয়ে প্রশ্ন 64-run hammering! Deepti Sharma and Richa Ghosh sink Pakistan as India begin T20 World Cup with big win | Cricket News

Data Protection Law: দোকান, রেস্তোরাঁয় আর দিতে হবে না মোবাইল নম্বর! কী বলছে কেন্দ্রের নতুন আইন? | ব্যবসা-বাণিজ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১০১ সময় দেখুন


Last Updated:

সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷

News18News18
News18

রেস্তোরাঁয় হয়তো খেতে গিয়েছেন৷ খাওয়া দাওয়ার পরই রেস্তোরাঁ থেকে আপনার মোবাইল নম্বর চেয়ে নেওয়া হল৷ কেনাকাটা করতে গিয়েও অনেকের একই অভিজ্ঞতা হয়৷ এবার মোবাইল নম্বর চেয়ে নেওয়ার এই পদ্ধতিতেই দাঁড়ি টানতে চলেছে কেন্দ্রীয় সরকার৷

কেন্দ্র নতুন যে তথ্যের সুরক্ষা আইন আনতে চলেছে, তাতে এই ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়ার পদ্ধতির উপরেই নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷ অনেক দিন ধরেই অভিযোগ, ব্যক্তিগত মোবাইল নম্বর নিয়ে মোট অঙ্কের বিনিময়ে সেগুলি অন্যান্য সংস্থার কাছে বিক্রি করে বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠান৷ নতুন আইনে যা কোনও ভাবেই করা যাবে না৷ ব্যক্তিগত মোবাইল নম্বরের গোপনীয়তা রক্ষা করাই এই আইনের অন্যতম প্রধান উদ্দেশ্য৷

সাধারণত ভবিষ্যতে বিভিন্ন অফার অথবা বিল পাঠানোর অজুহাতেই মোবাইল নম্বর চেয়ে নেওয়া হয়৷ অনিচ্ছা সত্ত্বেও অনেকে মোবাইল নম্বর দিতে বাধ্য হন৷ এ ভাবে মোবাইল নম্বর চেয়ে নেওয়াকেই তথ্যের সুরক্ষার পরিপন্থী হিসেবে ধরা হবে৷ বিল পাঠানোর মতো কাজের জন্য বিকল্প পদ্ধতির কথাও বলা হয়েছে৷

নতুন আইন অনুযায়ী, কেন গ্রাহকের থেকে মোবাইল নম্বর চাওয়া হচ্ছে, কতদিন বাদে সেই মোবাইল নম্বর ডিলিট করা হবে, সেই সমস্ত তথ্যও গ্রাহককে জানাতে হবে৷ নতুন এই আইনে গোটা বিষয়টিতে স্বচ্ছতা আনার চেষ্টা করা হচ্ছে৷

নতুন আইনে আরও বলা হয়েছে, কোনও গ্রাহক যদি মোবাইল নম্বর না দিতে চান সেক্ষেত্রে ব্যবসায়িক প্রতিষ্ঠান অথবা দোকানদার তাঁকে কোনও পরিষেবা থেকে বঞ্চিত করতে পারবেন না৷ মোবাইল নম্বরের বদলে ই মেল আইডি-তে পাঠিয়ে অথবা হাতে লেখা বিল গ্রাহককে দিতেই হবে৷ পাশাপাশি গ্রাহকদের মোবাইল নম্বর নিয়ে সেই তথ্য অন্য কোনও সংস্থার কাছে বিক্রি করার পদ্ধতির উপরেও নিষেধাজ্ঞা জারি হতে চলেছে৷



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom