বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন
শিরোনাম :
বাঘাইছড়িতে অগ্নিকান্ড ক্ষতিগ্রস্ত আনসার সদস্যের পাশে উপজেলা প্রশাসন বৃক্ষ রোপন উদ্বোধন করলেন রাসিক প্রশাসক রিটন ‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু

Supreme Court: ‘ক্ষতি হবে গাড়ির, পাম্পে রাখতে হবে ইথানল মুক্ত পেট্রোল’! E20 পেট্রোল ট্রোল নিয়ে করা জনস্বার্থ মামলা এবার সুপ্রিম কোর্টে, কবে শুনানি? Supreme court will hear PIL filed against E20 Petrol Policy | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৮১ সময় দেখুন


Last Updated:

Supreme Court: কেন্দ্রের এই সিদ্ধান্ত চ‍্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা।

এবার E20 পেট্রোল ট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি? এবার E20 পেট্রোল ট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি?
এবার E20 পেট্রোল ট্রোল নিয়ে জনস্বার্থ মামলা সুপ্রিম কোর্টে, কবে শুনানি?

নয়াদিল্লি: E20 পেট্রোল বা ২০ শতাংশ ইথানল মিশ্রিত পেট্রোল ব‍্যবহারের কাজ শুরু করেছে কেন্দ্র সরকার। কেন্দ্রের এই সিদ্ধান্ত চ‍্যালেঞ্জ করেই সুপ্রিম কোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী অক্ষয় মালহোত্রা। আদালত সূত্রে খবর, আগামী ১ সেপ্টেম্বর সেই জনস্বার্থ মামলার শুনানি হবে। প্রধান বিচারপতি (সিজিআই) বি.আর গাভাই, বিচারপতি কে বিনোদ চন্দ্রন এবং বিচারপতি এন ভি অঞ্জারিয়া একটি বেঞ্চ এই মামলা শুনবেন।

প্রসঙ্গত, পেট্রোলে ২০ শতাংশ ইথানল মেশানো বা E20 পেট্রোলের খবর ঘোষণার পর থেকেই অনেকেই এই পেট্রোল নিয়ে চিন্তায় রয়েছেন। প্রচুর যানবাহন এমনভাবে ডিজাইন করাই নয় যা ২০ শতাংশ মিশ্রিত পেট্রোল নিয়ে চলতে পারে। আইনজীবী অক্ষয় মালহোত্রা তাঁর জনস্বার্থ মামলায় এ বিষয় নিয়েই অভিযোগ জানিয়েছেন।

তাঁর আবেদন অনুযায়ী, লক্ষ লক্ষ দৈনন্দিন মোটরচালক পাম্পে অসহায় হয়ে পড়েছেন। তাঁদের যানবাহনের জন‍্য অনুপযোগী জ্বালানি কিনতে বাধ্য করা হয়েছে। সমস্ত পেট্রোল পাম্পে ইথানল-মুক্ত (E0) পেট্রোলের প্রাপ্যতা নিশ্চিত করার জন‍্য পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা চাওয়া হয়েছে এই আবেদনে।

প্রসঙ্গত, E20 পেট্রোল নিয়ে বেশিরভাগ পেট্রোল যানবাহন ব‍্যবহারকারীই বর্তমানে চিন্তায়। অনেকেই দাবি করছেন, এই পেট্রোল গাড়ি ও বাইকের মাইলেজ কমিয়ে দেবে। এমনকী ইঞ্জেনের বিভিন্ন যন্ত্রাংশে জং ধরার মতো সমস্যাও দেখা দেবে। কিন্তু কেন এই পেট্রোল চালু করেছে সরকার? অন্য দেশ থেকে আমদানি করা তেলের ওপর নির্ভরতা কমানো, গ্রিনহাউস গ্যাস নির্গমন হ্রাস এবং কৃষকদের থেকে উৎপাদিত আখ, ভুট্টার ব্যবহার বাড়ানো এই পরিকল্পনার উদ্দেশ্য।

বাংলা খবর/ খবর/দেশ/

Supreme Court: ‘ক্ষতি হবে গাড়ির, পাম্পে রাখতে হবে ইথানল মুক্ত পেট্রোল’! E20 পেট্রোল ট্রোল নিয়ে করা জনস্বার্থ মামলা এবার সুপ্রিম কোর্টে, কবে শুনানি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom