মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

ভাল রান্না জানেন? তাহলেই মিলতে পারে চাকরি! কীভাবে জানুন | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ২৯ আগস্ট, ২০২৫
  • ১৪৭ সময় দেখুন


Last Updated:

ভালভাবে রান্না শিখলে দেওয়া হবে সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নিয়ে পরে অন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন মহিলারা। সম্প্রতি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার অধীনে মথুরাপুর ২ নং ব্লকে এমন একটি প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।

+

চলছে

চলছে প্রশিক্ষণ 

রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, নবাব মল্লিক: ভালভাবে রান্না শিখলে দেওয়া হবে সার্টিফিকেট। সেই সার্টিফিকেট নিয়ে পরে অন্য চাকরির জন্য আবেদন করতে পারবেন মহিলারা। সম্প্রতি রাজ্য সরকারের উৎকর্ষ বাংলার অধীনে মথুরাপুর ২ নং ব্লকে এমন একটি প্রশিক্ষণ দেওয়ার কাজ শুরু হয়েছে।

সেখানে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের এই প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। প্রায় ১৫০ জন মহিলাকে হাতে কলমে রান্নার কাজ শেখানো হচ্ছে। এই প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট প্রদান করা হবে তাদের।

এছাড়াও মিড-ডে মিল কর্মীদের খাবারের গুণগত মান বাড়াতে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। সুস্বাদু খাবার তৈরি, বিজ্ঞানসম্মত উপায়ে সেই খাবার পরিবেশন, খাবারের পুষ্টিমান নির্ণয় সহ আরও একাধিক বিষয় এই প্রশিক্ষণ থেকে শেখানো হবে।

এই প্রশিক্ষণ শিবিরে প্রথম দিনে উপস্থিত থেকে মথুরাপুর ২ নং ব্লকের বিডিও নাজির হোসেন জানান, এই ধরণের প্রশিক্ষণ খাবারের গুণগত মান বাড়াবে। তাছাড়া খাবারের পুষ্টিমান বাড়ানো সহ একাধিক বিষয়ে সম্যক ধারণা পাবে তারা।

এ নিয়ে উৎকর্ষ বাংলার ট্রেনার মুর্শিদ দপ্তরি জানিয়েছেন এই প্রশিক্ষণ ধাপে ধাপে চলছে। প্রথমে ৫০ জন, তারপর ২০০ জন, এরপর আবার ২০০ জন এবং বর্তমানে ১৫০ জন পরে আবারও এই প্রশিক্ষণ চলবে।

এই প্রশিক্ষণের সব থেকে ভাল দিক হল এই প্রশিক্ষণ শেষে একটি সার্টিফিকেট মিলবে। যা এতদিন রান্না করলেও পাওয়া যেতনা। এই সার্টিফিকেট মহিলাদের অনেক কাজে লাগবে।

সবথেকে বড় কথা যে খাবার তারা তৈরি করবে সেই খাবারের পুষ্টিমান তারা জানতে পারবে। এছাড়া আ্যপ্রণ পরা সঠিক উপায়ে ক্যাপ পরে রান্নার প্রয়োজনীয়তাও তারা বুঝতে পারছে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর