শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

MB vs EB in Ashoknagar: অশোকনগরে এবার জবর খবর, ডার্বির আসর বসাতে তৈরি স্টেডিয়াম, মোহন-ইস্ট ম্যাচ ঘিরে উত্তেজনা | MB vs EB in Ashoknagar: Kolkata League football matches in Ashoknagar Stadium after renovations | খেলা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩১ সময় দেখুন


Last Updated:

MB vs EB in Ashoknagar: অশোকনগর স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান! কলকাতা লিগের ম্যাচ দিয়ে শুরু

+

অশোকনগর

অশোকনগর স্টেডিয়ামে খেলবে ইস্টবেঙ্গল মোহনবাগান! কলকাতা লিগের ম্যাচ দিয়ে শুরু

উত্তর ২৪ পরগনা : এবার অশোকনগরের স্টেডিয়ামেই হবে মোহনবাগান ইস্টবেঙ্গল হাই ভোল্টেজ ফুটবল ম্যাচ! বিধায়কের ঘোষণার পরেই যেন আসায় বুক বাঁধছে ক্রীড়াপ্রেমী মহল। প্রসঙ্গত, দীর্ঘদিন ধরেই অশোকনগর বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন দেখাশোনার ভার ছিল অশোকনগর স্পোর্টস অ্যাসোসিনের হাতে। নারায়ণ গোস্বামী বিধায়ক হওয়ার পরে অশোকনগর স্টেডিয়ামকে অধিগ্রহণ করে অশোকনগর কল্যাণগড় পৌরসভা।

সে সময় বিধায়ক কথা দিয়েছিলেন অশোকনগরের খেলাধুলার মান উন্নয়নে স্টেডিয়ামকে সংস্কার করা হবে এবং কলকাতা লিগের ম্যাচ যাতে এখানে ব্যবস্থা করা যায় তিনি দেখবেন। অবশেষে কথা রাখলেন বিধায়ক নারায়ণ গোস্বামী,  অশোকনগরে ফের কলকাতা ফুটবল লিগের দ্বিতীয় ডিভিশনের খেলা অনুষ্ঠিত হল এদিন।

প্রথম খেলায় ভিক্টোরিয়া ক্লাব যাদবপুরকে ১-০ গোলে পরাজিত করে।  বিধায়ক নারায়ণ গোস্বামী জানান আগামীতে এই মাঠেই ইস্টবেঙ্গল এবং মোহনবাগান ম্যাচ করার আশা রয়েছে।   পাশাপাশি কলকাতা ফুটবল লিগের এই ম্যাচ অশোকনগরে দেওয়ার জন্য তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রীড়া মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে। এখন দেখার ফুটবলপ্রেমীদের প্রত্যাশা মত আগামীতে কবে দেখা যায় ইস্টবেঙ্গল মোহনবাগান সহ হাই ভোল্টেজ ম্যাচ। অশোকনগরের বিধানচন্দ্র ক্রীড়াঙ্গন আবারও দর্শকদের পুরনো উন্মাদনা ফিরে পায়।

Rudra Narayan Roy

বাংলা খবর/ খবর/খেলা/

MB vs EB in Ashoknagar: অশোকনগরে এবার জবর খবর, ডার্বির আসর বসাতে তৈরি স্টেডিয়াম, মোহন-ইস্ট ম্যাচ ঘিরে উত্তেজনা



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর