শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:২৪ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Heart Attack: হাসপাতালে রোগী দেখতে দেখতেই হার্ট অ্যাটাক, ৩৯ বছর বয়সেই শেষ কার্ডিয়াক সার্জন! কেন বাড়ছে এমন পরিণতি? | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৩৩ সময় দেখুন


মৃত ওই চিকিৎসকের নাম গ্রাডলিন রয়৷ তিনি চেন্নাইয়ের সবিতা মেডিক্যাল কলেজ হাসপাতালের চিকিৎসক ছিলেন৷ গত বুধবার এই মর্মান্তিক ঘটনা ঘটেছে৷

হায়দ্রাবাদের এক স্নায়ুরোগ বিশেষজ্ঞ সুধীর কুমার জানিয়েছেন, ওই চিকিৎসককে বাঁচানোর জন্য হাসপাতালের অন্যান্য চিকিৎসকরা সবরকম চেষ্টা করেন৷ কিন্তু তার পরেও মৃত্যু হয় ওই চিকিৎসকের৷

তাঁর কথায়, ওঁর সহকর্মীরা সিপিআর, স্টেন্টিং সহ জরুরি ভিত্তিতে অ্যাঞ্জিওপ্লাস্টি, ইন্ট্রা- অরোটিক বেলুন পাম্প, এমন কি একমো পদ্ধতিও প্রয়োগ করা হয়৷ কিন্তু ম্যাসিভ কার্ডিয়াক অ্যারেস্টের কারণে যে ক্ষতি হয়েছিল, তা আর পূরণ করা সম্ভব হয়নি৷ ওনার মূল ধমণীতে ১০০ শতাংশ ব্লকেজ ধরা পড়ে৷

ওই চিকিৎসক আরও জানান, গ্রাডলিন রয় নামে এই চিকিৎসক একা নন, সাম্প্রতিক সময়ে ৩০ থেকে ৪০ বছর বয়সি তরুণ চিকিৎসকদের মধ্যে হৃদরোগে আক্রান্ত হওয়ার প্রবণতা অদ্ভুত ভাবে বেডে় গিয়েছে৷

বিশেষজ্ঞরা বলছেন, দীর্ঘ সময় ধরে কাজ করার ধকলই এই ধরনের মৃত্যুর জন্য দায়ী৷ চিকিৎসকরা অনেকেই সারাদিনে ১২ থেকে ১৮ ঘণ্টা কাজ করেন৷ এক একদিনে একটি শিফটেই তাঁরা ২৪ ঘণ্টা কাজ করেন৷

এর পাশাপাশি মারাত্মক স্ট্রেস, জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে কঠিন সিদ্ধান্ত নেওয়া, রোগীদের প্রত্যাশার চাপ, মেডিকো- লিগাল বিষয় নিয়ে চিন্তার মতো বিষয়গুলি চিকিৎসকদের স্বাস্থ্যের উপরে ভয়ঙ্কর প্রভাব ফেলছে৷

এ ছাড়াও অনিয়মিত খাওয়া দাওয়া, শারীরিক কসরত না করা, স্বাস্থ্য পরীক্ষা এড়িয়ে যাওয়াও কম বয়সে চিকিৎসকদের হার্ট অ্যাটাকে আক্রান্ত হওয়ার জন্য দায়ী৷ পেশাগত চাপ, অবসাদ, উদ্বেগের মতো বিষয়গুলির উপরে লক্ষ্য না রাখাও চিকিৎসকদের মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Heart Attack: হাসপাতালে রোগী দেখতে দেখতেই হার্ট অ্যাটাক, ৩৯ বছর বয়সেই শেষ কার্ডিয়াক সার্জন! কেন বাড়ছে এমন পরিণতি?



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর