রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
ডিএসএলআর প্রযুক্তির লেন্স নিয়ে আসছে আইফোন ১৮ প্রো ম্যাক্স হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, আক্রান্ত ১১৩৭ জেসিআই ঢাকা ডাইনামিকের সহ-আয়োজনে অনুষ্ঠিত ‘৩য় সামার স্পিড স্কেটিং ম্যারাথন–২০২৬’ ঢাকায় আসছেন মার্কিন নৌ কমান্ডার বাকৃবিতে মেসেঞ্জার গ্রুপে কথা কাটাকাটির জেরে সংঘর্ষ, আহত ৪ Cristiano Ronaldo leaves one-word comment to viral Instagram reel hailing him as most famous athlete in history | Football News Top Ent News, Aug 1: Kangana Ranaut, Hrithik Roshan’s Online Spat Goes Viral; Salman Khan Cuts Fee By Rs 50 Cr | Bollywood News নোয়াখালীর সমাবেশে প্রশাসনের শর্ত লঙ্ঘন করে উস্কানি ও মিথ্যাচার করেছে হেফাজত ও কওমীরা- দাবি হেযবুত তওহীদের রাষ্ট্রপতি কে হবেন সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান: মির্জা ফখরুল সার্জিও গরের বাংলাদেশ সফর শেষ, সম্পর্ক আরও শক্তিশালী করার অঙ্গীকার

Pune News: বিয়ের পাকা কথা বলতে গিয়ে বিপদ, হবু শ্বশুরবাড়িতেই নৃশংস পরিণতি যুবকের! গ্রেফতার প্রেমিকার বাবা সহ ৯ | দেশ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ২৪৬ সময় দেখুন


Last Updated:

বিয়ের কথাবার্তা বলতে রামেশ্বরকে ডেকে পাঠায় তরুণীর পরিবার৷ নিজের বাবা-মাকে নিয়েই বিয়ের কথা বলতে যান রামেশ্বর৷

প্রতীকী ছবি৷প্রতীকী ছবি৷
প্রতীকী ছবি৷

বিয়ের প্রস্তাব নিয়ে আলোচনার টোপ দিয়ে ডেকে পিটিয়ে হত্যা করা হল এক যুবককে৷ চাঞ্চল্যকর এই ঘটনা ঘটেছে পুণের সাংঙ্গভি এলাকায়৷ মৃত ওই যুবকের নাম রামেশ্বর ঘেংগট৷

গত ২২ জুলাই এই ঘটনা ঘটে বলে অভিযোগ৷ ওই যুবককে পিটিয়ে মারার অভিযোগে পাত্রীর বাবা সহ ৯ জনকে গ্রেফতার করেছে পুলিশ৷ এখনও পলাতক ২ অভিযুক্ত৷

জানা গিয়েছে, নিজের আত্মীয় এক তরুণীর সঙ্গে সম্পর্ক গড়ে ওঠে রামেশ্বরের৷ কিন্তু এই বিয়েতে মত ছিল না তরুণীর পরিবারের৷ কারণ রামেশ্বরের বিরুদ্ধে পুলিশে ধর্ষণ সহ একাধিক অভিযোগ ছিল৷ এমন কি, পকসো মামলাতেও অভিযুক্ত ছিলেন রামেশ্বর৷ যদিও পরিবারের আপত্তি অগ্রাহ্য করে রামেশ্বরকেই বিয়েতে অনড় থাকেন ওই তরুণী৷

শেষ পর্যন্ত বিয়ের কথাবার্তা বলতে রামেশ্বরকে ডেকে পাঠায় তরুণীর পরিবার৷ নিজের বাবা-মাকে নিয়েই বিয়ের কথা বলতে যান রামেশ্বর৷ কিন্তু তরুণীর বাড়িতেই দু পক্ষের মধ্যে বচসা বেঁধে যায়৷ অভিযোগ, তখন রামেশ্বরকে একটি ঘরের ভিতরে ঢুকিয়ে বেধড়ক মারধর করা হয়৷

গুরুতর আহত রামেশ্বরকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়৷ কিন্তু চিকিৎসকরা আপ্রাণ চেষ্টা করার পরেও রামেশ্বরকে বাঁচানো সম্ভব হয়নি৷ এর পরই রামেশ্বরের পরিবার পুলিশে অভিযোগ দায়ের করে৷

বাংলা খবর/ খবর/দেশ/

Pune News: বিয়ের পাকা কথা বলতে গিয়ে বিপদ, হবু শ্বশুরবাড়িতেই নৃশংস পরিণতি যুবকের! গ্রেফতার প্রেমিকার বাবা সহ ৯



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom