Last Updated:
বীরপাড়া, আলিপুরদুয়ার, রাজকুমার কর্মকার: আলিপুরদুয়ায়ের ডুয়ার্স এলাকার চা বাগানে দাপিয়ে বেড়াচ্ছিল মস্ত চিতাবাঘ। এলাকার বেশ কিছু হাঁস, মুরগি, শুকর, বিড়াল, ছাগল শিকার করে খাচ্ছিল। চিতার ত্রাসে বাড়ি থেকে বের হওয়া দুষ্কর হয়ে উঠেছিল। পোষ্য জীবজন্তুদেরও বাড়ির বাইরে রাখা যাচ্ছিল না। বাঘের আতঙ্কে কাঁটা হয়ে ছিল বীরপাড়ার এলাকার মানুষকজন। বাধ্য হয়ে তাঁরা বনদফতরের দারস্থ হন।
স্থানীয় বাসিন্দাদের আতঙ্কমুক্ত করতে পদক্ষেপ নেয় বনদফতর। বাঘ ধরতে পাতা হল খাঁচা। আর সেই খাঁচাতেই অবশেষে বন্দি হল চিতা। মঙ্গলবার সকালে বীরপাড়ার গেরগান্ডা চা বাগানে খাঁচাবন্দি হয় চিতাবাঘটি। তবে চিতাটিকে খাঁচায় আটকে রাখা যাচ্ছিল না। হিংস্র স্ত্রী চিতা বন্ধ খাঁচার মধ্যে তাণ্ডব করছিল। খাঁচাবন্দি বাঘ দেখছে ছুটে আসেন বহু লোকজন। ভিড় দেখে আরও বিরক্ত হয় চিতা। খাঁচার মধ্যে থেকে তুমুল জোরে তর্জন গর্জন শুরু করে সে। গায়ে কাঁটা দেওয়া দৃশ্য।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 02, 2025 2:47 PM IST