মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

Kazi Nazrul Islam: বিদ্রোহী কবির বাল্যস্মৃতি ফিরবে বইয়ে, অভিনব ভাবনা আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়েরkazi-nazrul-islam-spent-his-childhood-in-churulia-village-of-asansol-in-west-bardhaman | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বুধবার, ৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৪০ সময় দেখুন


Last Updated:

Kazi Nazrul Islam: বাল্যকালে কাজী নজরুল ইসলামের প্রথম মোটর গাড়ি চড়া ঘটনা সহ বিভিন্ন মজাদার ঘটনা এবার আপনি জানতে পারবেন!

+

কাজী

কাজী নজরুল ইসলাম 

আসানসোল, রিন্টু পাঁজা: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের শৈশব স্মৃতিকে ফিরিয়ে আনতে উদ্যোগ তাঁর নামাঙ্কিত বিশ্ববিদ্যালয়। কাজী নজরুল ইসলাম জন্মগ্রহণ করেন ১৮৯৯ সালের ২৪ মে বর্তমান পশ্চিম বর্ধমান জেলার আসানসোল মহকুমার অন্তর্গত চুরুলিয়া গ্রামে। সেখানে রয়েছে তাঁর স্মৃতিবিজড়িত বাড়ি। তিনি সে সময় বিভিন্ন স্কুলে পড়াশোনা করেছিলেন। আর পাঁচটি ছোট বাচ্চাদের মতোই কেটেছে তাঁর বাল্যকাল। বাল্যকালের বন্ধু ছিলেন শৈলজানন্দ মুখোপাধ্যায়। সেই বন্ধুর সঙ্গে বিভিন্ন সময় কাটিয়েছেন তিনি। এবার সেই ছোটবেলার মজার মজার ঘটনা নিয়ে আসছে  মজাদার কমিকস বই। এমনই অভিনব ভাবনা আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের।

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি অধ্যাপক শান্তনু বন্দ্যোপাধ্যায় বলেন ‘‘আমরা ১ বছর আগে থেকে এটা নিয়ে ভেবেছিলাম। ছাত্রছাত্রীরা অক্লান্ত পরিশ্রমের মধ্যে দিয়ে এই গবেষণা করেছেন। নজরুলের ছোটবেলার বিভিন্ন মজার ঘটনা নিয়ে আমরা বেশ কিছু ছোট ছেলেমেয়েদের, কিছু কিশোর ও যুবকদের মধ্যে এটার একটা খসড়া কপি বিলি করেছিলাম। সেখানে তাঁদের থেকে প্রতিক্রিয়া জানার চেষ্টা করেছি। সেখানে তাঁদের প্রতিক্রিয়া দেখে আমরা খুশি। আমরা আশাবাদী এই বই প্রকাশের সঙ্গে সঙ্গে ব্যাপক সাড়া পড়বে এবং পাঠকেরা সাদরে গ্রহণ করবেন”।

আরও পড়ুন : সুরসিক কথার জালে বশ পাঠক! দাদাঠাকুর শরৎচন্দ্র পণ্ডিতের প্রতিভার আলোয় আজও উদ্ভাসিত বঙ্গ সংস্কৃতি

আসানসোল কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের গবেষণারত ছাত্র-ছাত্রীরা কাজী নজরুল ইসলামের ছোটবেলার বিভিন্ন মজাদার ঘটনা নিয়ে একটি কমিকস আকারে বই নিয়ে আসতে চলেছেন। নজরুলের ছোটবেলার জীবনী নিয়ে চার খণ্ডে ভাগ করে লেখা হবে এই কমিক্স বই। প্রথম খণ্ডের নাম দেওয়া হয়েছে ‘ছোট নজরুলের প্রথম মোটর গাড়ি চড়া’। পরবর্তী খণ্ডগুলিতে রানিগঞ্জে বন্দুক চালনোর অভিজ্ঞতা, যুদ্ধের আগে যাওয়ার বেশ কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা, শেষ পর্যন্ত যুদ্ধে চলে যাওয়া-সহ সমগ্র বিষয় নিয়েই কমিকস আকারে বই আসছে। খুব শীঘ্রই এই বই পাঠকরা হাতে পাবেন এবং আরও বিস্তারিত ভাবে জানতে পারবেন ছোট নজরুলের ছেলেবেলার বিভিন্ন মজাদার ঘটনা সম্পর্কে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Kazi Nazrul Islam: বিদ্রোহী কবির বাল্যস্মৃতি ফিরবে বইয়ে, অভিনব ভাবনা আসানসোল কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর