বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
‘Wishing he was in high school’: Pat Cummins’ hilarious Vaibhav Sooryavanshi admission | Cricket News ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং চট্টগ্রামে ‘গুপ্তলীগের গুপ্ত মিছিল’ প্রতিহতের আহ্বান ছাত্রদলের Kriti Sanon Offers Prayers At Tirumala Temple Ahead Of Cocktail 2 Release | Bollywood News ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক

Paschim Medinipur News: মনোযোগ বাড়াতে ধ্যানের জুড়ি মেলা ভার! ‘এই’ সরকারি স্কুল পড়ুয়াদের ‘বিদ্যাসাগর’ গড়তে চায়, নিয়েছে দারুণ উদ্যোগ | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: বৃহস্পতিবার, ৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ৭৮ সময় দেখুন


Last Updated:

Meditation Room in School: পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের মানসিক, শারীরিক এবং দৈহিক বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে প্রান্তিক গ্রামীণ এলাকার এই বিদ্যালয়। 

+

স্কুলে

স্কুলে ধ্যান কক্ষ 

পিংলা, পশ্চিম মেদিনীপুর, রঞ্জন চন্দ: একটা সময় এই এলাকা ছিল বন জঙ্গলে ঘেরা। সেখানেই এলাকার ছেলেমেয়েদের পড়াশোনার মানোন্নয়নে গড়ে ওঠে বিদ্যালয়। ছোট্ট একচালা বিদ্যালয় থেকে আজ মহীরুহে পরিণত হয়েছে প্রত্যন্ত গ্রামের উচ্চ বিদ্যালয়টি। তবে বিদ্যালয়ের মধ্যে প্রবেশ করলে সরকারি নাকি বেসরকারি বিদ্যালয় দেখে অবাক হতে হয়। সাজানো গোছানো বিদ্যালয়, দেওয়াল কিংবা সিড়ি জুড়ে নানান ছবি, বিদ্যালয়ের সামনে ফোয়ারা থেকে বিভিন্ন মনীষীদের মূর্তি এমনকি বিভিন্ন ক্লাসরুম দেখেই অবাক হয়ে থাকতে হয় কিছুক্ষণ। বেসরকারি নয় সরকারি এই বিদ্যালয়ের চিন্তাভাবনা এবং উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সকলে। শুধু তাই নয়, ছাত্র-ছাত্রীদের বেশি করে স্বনির্ভর করে তোলার বিশেষ কয়েকটি ভাবনা নজর কেড়েছে শিক্ষা মহলের।

আরও পড়ুনঃ ‘দাগি’ নন, তবু মেলে না বেতন! স্কুল বাঁচাতে মরিয়া পূর্ব বর্ধমানের ৫ ‘বেকার’ শিক্ষক, তাঁদের কর্মকাণ্ড জানলে স্যালুট করবেন আপনিও

পশ্চিম মেদিনীপুরের প্রান্তিক ব্লক পিংলার ছোটখেলনা সুরেন্দ্র স্মৃতি বিদ্যামন্দির। ১৯৭১ সালে প্রতিষ্ঠিত হয় এই বিদ্যালয়। বর্তমানে ছাত্রছাত্রীর সংখ্যা বেশ কয়েকশো। বিদ্যালয়ের মধ্যে রয়েছে অত্যাধুনিক জিমনাসিয়াম থেকে ধ্যান কক্ষ। এই ধ্যান কক্ষে পড়ুয়া থেকে শিক্ষকেরা একাগ্রচিত্তে ধ্যান করতে পারে। শুধু তাই নয়, ক্লাসরুম, বিদ্যালয়ের দেওয়াল সাজানো হয়েছে নানান ছবিতে। বিভিন্ন মনীষীদের বাণী থেকে শিক্ষা সামগ্রীকে ফুটিয়ে তোলা হয়েছে ছবিতে। বিদ্যালয়ে রয়েছে এক মানবিক উদ্যোগের জন্য কক্ষ। বাড়িয়ে দাও তোমার হাত এই উদ্যোগে পিছিয়ে পড়া পড়ুয়াদের সাহায্য করা হয়। রয়েছে বৃহৎ লাইব্রেরি। পড়ুয়াদের শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি স্বনির্ভর করতে মাছ চাষ এবং বিভিন্ন ফলের চাষে তাদের উদ্বুদ্ধ করা হয়।

বইয়ের মধ্যে মুখ গুঁজে শুধু পড়াশোনা নয়, পড়াশোনার পাশাপাশি ছেলেমেয়েদের মানসিক, শারীরিক এবং দৈহিক বিকাশে এক গুরুত্বপূর্ণ ভূমিকা গ্রহণ করেছে প্রান্তিক গ্রামীণ এলাকার এই বিদ্যালয়। বিদ্যালয়ের এই ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন সকলে।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

মনোযোগ বাড়াতে ধ্যানের জুড়ি মেলা ভার! ‘এই’ সরকারি স্কুল পড়ুয়াদের ‘বিদ্যাসাগর’ গড়তে চায়, নিয়েছে দারুণ উদ্যোগ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom