Last Updated:
নদিয়া, সমীর রুদ্র: ফের একবার পুলিশি তৎপরতায় ডাকাতির মতো কর্মকাণ্ডের হাত থেকে রক্ষা পেল নদীয়া। পুলিশি তৎপরতাতেই ডাকাতির বানচাল ভেস্তে যায়। শুধু ডাকাতির বানচাল ভেস্তে গিয়েছে এমন নয়, এর পাশাপাশি এই কর্মকাণ্ডের কান্ডারীদেরও গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশ। কোথায় ঘটল এমন ঘটনা? চলুন দেখে নেওয়া যাক।
মুর্শিদাবাদ ও নদিয়ার চার বাসিন্দাকে নদিয়া পুলিশ তৎপরতার সঙ্গে গ্রেফতার করতে সক্ষম হয়। ওই চারজনের বিরুদ্ধে ডাকাতির উদ্দেশ্যে নদিয়ায় আসার অভিযোগ রয়েছে। তারা নিজেদের প্ল্যান মোতাবেক আগ্নেয়াস্ত্র থেকে শুরু করে অন্যান্য সারঞ্জাম নিয়ে হাজির হয়েছিল নদিয়ায়। তবে পুলিশ আগাম খবর পেয়েই তৎপরতার সঙ্গে তাদের ডাকাতির আগেই গ্রেফতার করতে সক্ষম হয়।
ধৃতরা হলেন মুর্শিদাবাদের বাসিন্দা তন্ময় সিং এবং তেহট্টের বাসিন্দা সঞ্জয় বিশ্বাস, মোহন সরকার ও রাজ ঢালি। ধৃতদের কাছ থেকে একটি দেশি আগ্নেয়াস্ত্র ও এক রাউন্ড কার্তুজ সহ ডাকাতির কাজে ব্যবহার করা হয় এইরকম অস্ত্র এবং একটি লোহার রড উদ্ধার করেছে পুলিশ। ধৃতদের আজ, রবিবার তেহট্ট মহকুমা আদালতে তোলা হয়।
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
September 07, 2025 5:11 PM IST