মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৭:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ ঢাকায় সার্ক সাংস্কৃতিক উৎসব আয়োজনের প্রস্তুতি শুরু হাম উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১৬৮২ ফ্যাসিস্ট সরকার ফিরে আসবে, এটি ফাঁকা বুলি: বাকৃবি উপাচার্য ‘Kisi Ke Baap Ka Hindustan Thodi Hai’: Diljit Dosanjh Chants ‘Jai Shree Mahakal’ At Indore Concert | Watch | Bollywood News ‘We have to go with values’: Ex-Pakistan pacer Shoaib Akhtar on India’s aggressive celebrations at U19 Asia Cup final | Cricket News বিএনপি-অঙ্গসংগঠনগুলোকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের তুরস্কের ইতিহাস-ঐতিহ্য ও আধুনিকতার রাজধানী আঙ্কারা দেশেই স্বাস্থ্যমন্ত্রীর হার্টে দু’টি রিং পরানো সম্পন্ন

North 24 Parganas news : তিন গোলের দাপটে ইছামতি কাপের মুকুট বাগদার! কলকাতা লিগের ম্যাচ এবার বনগাঁয়? বড় ঘোষণা IFA কর্তার | Bangaon-ichamati-cup-football-final-bagdah-wins-3-0-fans-celebration-ifa-secretary-big-statement | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৯ সময় দেখুন


Last Updated:

শেষ বাঁশি বাজতেই ৩-০ গোলে ইছামতি কাপের চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় বাগদা বিধানসভা একাদশ।

ফাইনাল ম্যাচ।ফাইনাল ম্যাচ।
ফাইনাল ম্যাচ।

বনগাঁ, উত্তর ২৪ পরগণা, অনিরুদ্ধ কির্তনীয়া : বনগাঁ ফুটবল লাভার অ্যাসোসিয়েশনের পরিচালনায় বনগাঁ স্টেডিয়ামে মাঠে আয়োজিত ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্ট। চ্যাম্পিয়ন হল বাগদা বিধানসভা একাদশ। রবিবার ইছামতি কাপের ফাইনালে মুখোমুখি হয় বাগদা বিধানসভা একাদশ এবং গাইঘাটা পঞ্চায়েত সমিতি। খেলা শুরু থেকেই দুই টিমের মধ্যে টানটান উত্তেজনাপূর্ণ লড়াই হয়।

ফুটবল ম্যাচকে কেন্দ্র করে বনগাঁ স্টেডিয়ামে জনজোয়ার দেখা যায়। সাধারণ ফুটবলপ্রেমী মানুষদের মধ্যে ফুটবল নিয়ে বিপুল উন্মাদনা চোখে পড়ে। এদিনের ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে উপস্থিত ছিলেন আইএফএ সম্পাদক কর্তা অনির্বাণ দত্ত, ডিআইজি বারাসাত ভাস্কর মুখার্জি, এসপি বনগাঁ দীনেশ কুমার, উত্তর ২৪ পরগনা জেলা পরিষদ কোমেন্টর বিশ্বজিৎ দাস সহ বিভিন্ন প্রশাসনিক আধিকারিক এবং জনপ্রতিনিধিরা।

আরও পড়ুন : ২৫ কিলোমিটার দূরে ভুল সেন্টারে SSC পরীক্ষার্থী! গ্রীন করিডরে শেষমুহূর্তে যা ঘটল, বিশ্বাসই হবে না

অনির্বাণ দত্ত ফুটবলে পায়ে খেলার সূচনা করেন। তারপর গাইঘাটা পঞ্চায়েত সমিতি এবং বাগদা বিধানসভা একাদশের মধ্যে ফুটবলের লড়াই শুরু হয়। খেলার প্রথম দিকে গাইঘাটা আধিপত্য দেখালেও সময় গড়াতেই বাগদা গাইঘাটার জালে গোল জড়িয়ে দেয়। প্রথমার্ধেই দুটি গোল গাইঘাটার জালে জড়িয়ে দেয় বাগদার খেলোয়াড়রা। দুই শূন্য গোলে প্রথমার্ধে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধে খেলার আধিপত্য বজায় রেখে খেলার শেষ মুহূর্তে তৃতীয় গোলটি করে ফেলে বাগদার বিদেশি খেলোয়াড়। শেষ বাঁশি বাজতেই ৩-০ গোলে ইছামতি কাপের চ্যাম্পিয়নের শিরোপা দখল করে নেয় বাগদা বিধানসভা একাদশ।

বনগাঁ মাঠে কলকাতা লিগের খেলা দেওয়া হবে এই প্রসঙ্গে ইছামতি কাপ ফুটবল টুর্নামেন্টের উদ্যোক্তা উত্তর ২৪ পরগনা জেলা পরিষদের কো -মেন্টর বিশ্বজিৎ দাস জানিয়েছেন, এটা আমাদের কাছে অত্যন্ত খুশির। আমরা আইএফএ কর্তা অনির্বাণ দত্তকে কৃতজ্ঞতা জানাচ্ছি।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর