বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৫:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ

Jalpaiguri Accident: দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে সর্বনাশ! পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা, হাইওয়েতে পড়ে র*ক্তাক্ত ৩ কিশোর | Jalpaiguri accident 2 teenagers die after being hit by pickup van while collecting donations for Durga Puja | উত্তরবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: মঙ্গলবার, ৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ সময় দেখুন


Last Updated:

Jalpaiguri Accident: দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু। গুরুতর আহত ১। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে।

দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যুদুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু
দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু

জলপাইগুড়ি, সুরজিৎ দে: চাঁদা তুলতে যাওয়াই কাল হল! দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে পিকআপ ভ্যানের ধাক্কায় ২ কিশোরের মৃত্যু, গুরুতর আহত ১। মঙ্গলবার সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে বানারহাট ব্লকের নাথুয়াহাট বাজার সংলগ্ন এলাকায় রাজ্য সড়কে।

জানা যাচ্ছে, মৃত দুই কিশোরের নাম মৈনাক দত্ত (১৬), পার্থ রায় (১৫)। দুর্গা পুজোর আগে মর্মান্তিক পথ দুর্ঘটনায় শোকের ছায়া এলাকায়। স্থানীয় সূত্রে খবর, এদিন স্থানীয় এক পুজো কমিটির হয়ে রাস্তায় চাঁদা কাটা হচ্ছিল। সে সময় একটি পিকআপ ভ্যান নাথুয়ার দিক থেকে ধূপগুড়ির দিকে আসছিল। ওই পিকআপ ভ্যানটিকে দাঁড় করানো হয়। কিন্তু চাঁদা না দিয়ে চলে যায় ভ্যান। আর এরপর তিনজন বাইকে চেপে পিকআপ ভ্যানটিকে ধাওয়া করে। বাইকে ধাক্কা মেরে পিকআপ ভ্যানটি দ্রুতগতিতে বেরিয়ে যায়। রাস্তার উপর রক্তাক্ত অবস্থায় পড়ে থাকে তিনজন।

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

তাদের কাছ থেকে চাঁদা আদায়ের রশিদ উদ্ধার করেছে পুলিশ। যদিও চাঁদার বিষয়টি মৃতদের পরিবারের লোকজন অস্বীকার করছে। ইতিমধ্যে দেহ ময়নাতদদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে পুলিশ। পাশাপাশি ঘাতক গাড়িটিকেও আটক করেছে পুলিশ।

বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/

দুর্গাপুজোর চাঁদা তুলতে গিয়ে সর্বনাশ! পিকআপ ভ্যানের সজোরে ধাক্কা, হাইওয়েতে পড়ে র*ক্তাক্ত ৩ কিশোর



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom