বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ভূঞাপুরে যমুনা নদী থেকে ডাকাতির প্রস্তুুত কালে পাঁচ ডাকাত আটক কালিয়াকৈরে ছিনতাই হওয়া প্রাইভেটকার উদ্ধার, সংঘবদ্ধ চক্রের ৩ জন সদস্য গ্রেপ্তার বাংলাদেশ–অস্ট্রেলিয়া ম্যাচকে ঘিরে সিএমপিতে নিরাপত্তা সমন্বয় সভা অনুষ্ঠিত সাজেকে পরিবেশ রক্ষা কমিটির জনসচেতন মূলক মাইকিং ৮১ দিনে হাম ও হামের উপসর্গে ৬০১ শিশুর মৃত্যু ড. খলিলুর রহমানকে মালদ্বীপের প্রেসিডেন্টের অভিনন্দন জাবিতে ধর্ষণচেষ্টা ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে উপাচার্যের বৈঠক কালিয়াকৈর চারটি গুরুত্বপূর্ণ সড়ক নির্মাণ কাজের ভিত্তি স্থাপন উদ্বোধন করেন মাননীয় সংসদ সদস্য মোঃ মজিবুর রহমান বাঘাইছড়ি পৌরসভার উদ্যোগে মশক নিধন কর্মসূচির শুভ উদ্বোধন অতিরিক্ত তীব্র তাপমাত্রা বৃদ্ধি হওয়ায় সাধারণ জনজীবন হয়ে উঠেছে দুর্বিষহ

Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্‍ পেছন থেকে একটা হাত এসে…ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন Indian Railways mothers chain snatched by thief in front of son in train | দক্ষিণবঙ্গ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯৬ সময় দেখুন


Last Updated:

ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে

প্রতিকি ছবি প্রতিকি ছবি 
প্রতিকি ছবি 

বারুইপুর,সুমন সাহা:  ইলিশ মাছ কিনতে গিয়েই হল বিপত্তি। হাতে আর কয়েকটা দিন বাকি দুর্গা পুজো তার আগে বাঙালি আর এক উৎসব রান্না পুজো। আর এই রান্না পুজো মানেই ইলিশ মাছ। আর এখন ইলিশ মাছ পকেটে ছ্যাঁকা। আর তাই রান্না পুজোর আগে ইলিশের দাম একটু কম হওয়ার জন্য মা আর ছেলে বেরিয়েছিল ট্রেনে করে কাকদ্বীপের উদ্দেশে। আর তখনই ডাক্তারি পড়ুয়া ছেলের সামনেই ট্রেন থেকে ছিনতাই হয়ে গেল মায়ের গলার সোনার চেন। ঘটনায় চাঞ্চল্য ছড়াল শিয়ালদহ দক্ষিণ শাখার কুলপি স্টেশনে।

বারুইপুর পৌর এলাকার বাসিন্দা নাম পরিচয় জানাতে অনিচ্ছুক এক মহিলা তার ডাক্তারি পড়ুয়া ছেলেকে নিয়ে কাকদ্বীপে যান ইলিশ মাছ কিনতে। সেখান থেকে ট্রেনে করে ফেরার সময় কুলপি স্টেশনে ঘটে-বিপত্তি। আপ কাকদ্বীপ শিয়ালদহ লোকালের একটি জেনারেল কামরার গেটের কাছেই বসে ছিলেন ওই মহিলা ও তার ডাক্তারি পড়ুয়া ছেলে।

কুলপি স্টেশন থেকে ট্রেন ছেড়েছে সবে। ট্রেন পুর্ন গতি নেওয়ার পরেই আচমকায় মহিলার পিছন দিক থেকে গলায় থাকা সোনার চেন ছিঁড়ে নিয়ে চলন্ত ট্রেন থেকে প্লাটফর্মে লাফ দিয়ে পালিয়ে যায় এক ছিনতাইবাজ। তখন ট্রেন পূর্ণ গতিতে চলতে শুরু করেছে। মহিলা চিল চিৎকার করে ওঠেন।

তারপর তিনি বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন। মহিলা অভিযোগে জানিয়েছেন তার গলায় এক ভরির সোনার হার ছিল ওর সঙ্গে ছিল তুলসির মালা। অভিযোগ পাওয়ার পরেই তদন্ত শুরু করে বারুইপুর জিআরপি। বুধবার রাতেই ওই ছিনতাইবাজকে গ্রেফতার করে বারুইপুর জিআরপি। ধৃত দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার বাপি মণ্ডলকে জেরা করে ছিনতাই হওয়া সোনার চেনটি উদ্ধারের চেষ্টা করছে পুলিশ। ধৃতকে আজ শিয়ালদহ আদালতে তুলবে বারুইপুর জিআরপি।।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/

Indian Railways: ইলিশ কিনে ট্রেনে উঠতেই এ কী হল! হঠাত্‍ পেছন থেকে একটা হাত এসে…ছেলের চোখের সামনেই যা হল মায়ের সঙ্গে, জানলে শিউরে উঠবেন



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom