Last Updated:
কলকাতা: কিছুই এখনও স্পষ্ট নয়। যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রীর রহস্যজনক মৃত্যুর কারণ নিয়ে রহস্য ঘনিয়েছে। বৃহস্পতিবার রাতে ঝিলপাড় থেকে উদ্ধার হয় ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ। ছাত্রীটিকে অচৈতন্য অবস্থায় উদ্ধার করা হয় ক্যাম্পাসেরই ঝিলপাড় থেকে৷ কীভাবে ঘটনা ঘটল পুলিশের কাছেই স্পষ্ট নয় এখনও৷
মৃতার বিশেষ বন্ধু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তিনি লিখেছেন, ‘আমার ভালবাসায় নিশ্চয়ই কোন খামতি ছিল। আমার পূর্বজন্মের নিশ্চয়ই ছিল কোন পাপ। তাই শুধু আমাকে না, সকলকে ছেড়ে চলে গেলি। আর কোনো কথা নেই। রাগ নেই। হেসেও উঠবি না আর। আমাকে এই নরক থেকে নিয়ে যেতে পারতিস মিষ্টু’।
ফোনে ওই বন্ধু জানা, ‘যা হবে আইনিপথে হবে। কাল কোনও কথা হয়নি ওর সঙ্গে৷ নেশাগ্রস্ত ছিল কি না জানি না। আমি এই বিষয়ে মন্তব্য করব না৷’ অন্যদিকে, হাইকোর্ট এর আগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে সিসি ক্যামেরা লাগানো প্রসঙ্গে রাজ্য সরকারের সঙ্গে বৈঠকে বসতে বলেছিল। বিশ্ববিদ্যালয়ের কর্মসমিতি ৬৮ লক্ষ টাকা ব্যয় করে ৭০টি ক্যামেরা বসানোর সিদ্ধান্তও নিয়েছিল। কিন্তু সরকারের সঙ্গে আলোচনা করে তা বাস্তবায়নের কথা থাকলেও তা হয়নি।
পুকুর থেকে উদ্ধারের পরে পড়ুয়ারা বেশ কিছুক্ষণ সিপিআর ও জল বার করার চেষ্টা করেন। তার পরে নিয়ে যাওয়া হয় কেপিসি হাসপাতালে। চিকিৎসকেরা ছাত্রীর দেহ পরীক্ষা করে তাঁকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল ও পুলিশ সূত্রে খবর, মৃতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।
সুদীপ্ত সেন
Kolkata,West Bengal
September 12, 2025 9:23 AM IST