শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১০:০৭ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

Personal Loan: ব্যাঙ্ক অফ বরোদা পার্সোনাল লোন ১০ লক্ষ: জেনে নিন মাসিক EMI ও প্রসেসিং ফি কত হবে, BOB Personal Loan ₹10 Lakh: Check Monthly EMI & Processing Fees Details | ব্যবসা-বাণিজ্য

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৯৬ সময় দেখুন


Last Updated:

BOB Personal Loan: ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিলে কত EMI দিতে হবে এবং প্রসেসিং ফি কত লাগবে তা জেনে নিন।

News18News18
News18

ব্যাঙ্কগুলি সাধারণত মানুষের চাহিদা পূরণের জন্য নানা ধরনের ঋণ বা লোন প্রদান করে থাকে। এর মধ্যে রয়েছে গৃহ ঋণ বা হোম লোন, গাড়ি ঋণ বা কার লোন, শিক্ষা ঋণ বা এডুকেশন লোনের মতো একাধিক ঋণ। তবে এই সমস্ত ঋণের মধ্যে আরও এক ধরনের লোন রয়েছে। সেটি হল – ব্যক্তিগত ঋণ বা পার্সোনাল লোন।

সাধারণত গ্রাহকরা নিজেদের ব্যক্তিগত চাহিদা পূরণ করার জন্য ব্যাঙ্ক থেকে এই লোন নিয়ে থাকেন। এমন পরিস্থিতিতে কোনও গ্রাহক যদি নিজের ব্যক্তিগত চাহিদা মেটাতে ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নেওয়ার পরিকল্পনা করেন, তাহলে প্রথমে বিভিন্ন ব্যাঙ্কের প্রদেয় পার্সোনাল লোনের সুদের হারের তুল্যমূল্য বিচার করে নিতে হবে। তবে আজকের প্রতিবেদনে আমরা দেশের অন্যতম সরকারি ব্যাঙ্ক বিওবি বা ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোন সম্পর্কে আলোচনা করতে চলেছি। ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের খুব ভাল সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে থাকে। তাই এই ব্যাঙ্কের সুদের হার সম্পর্কে বিশদে জেনে নেওয়া যাক।

ব্যাঙ্ক অফ বরোদা পার্সোনাল লোন:

ব্যাঙ্ক অফ বরোদা অর্থাৎ বিওবি একটি সরকারি ব্যাঙ্ক। বিওবি তার গ্রাহকদের খুব ভাল সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে থাকে। এমন পরিস্থিতিতে গ্রাহকরা এই ব্যাঙ্ক থেকে পার্সোনাল লোন নিতে পারেন। ব্যাঙ্ক অফ বরোদা গ্রাহকদের ১০.৪০ শতাংশ প্রাথমিক সুদের হারে পার্সোনাল লোন প্রদান করে। এই সুদের হার অবশ্য গ্রাহকের CIBIL স্কোর, আয় এবং ঋণের পরিমাণের উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে।

ব্যাঙ্ক অফ বরোদা থেকে ১০ লক্ষ টাকার পার্সোনাল লোনে মাসিক ইএমআই:

কোনও গ্রাহক যদি ব্যাঙ্ক অফ বরোদা থেকে ৭ বছরের জন্য ১০ লক্ষ টাকার পার্সোনাল লোন নিতে চান এবং তিনি এই লোনটি ১০.৪০ শতাংশ সুদের হারে পান, তাহলে তাঁকে প্রতি মাসে ইএমআই হিসেবে ১৬,৮০৯ টাকা দিতে হবে। এই ভাবে তাঁকে ৭ বছরে ব্যাঙ্ককে মোট ১৪,১১,৯২২ টাকা পরিশোধ করতে হবে। এর মধ্যে ৪,১১,৯২২ টাকা সেই গ্রাহককে সুদ হিসেবেই দিতে হবে।

ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনের ক্ষেত্রে প্রসেসিং ফি:

এবার আসা যাক ব্যাঙ্ক অফ বরোদার পার্সোনাল লোনের প্রসেসিং ফি প্রসঙ্গে। এই ফি ঋণের পরিমাণের ১ থেকে ২ শতাংশ হতে পারে। এই ফি সর্বোচ্চ ১০,০০০ টাকা পর্যন্ত হতে পারে। তবে এটাও মাথায় রাখা আবশ্যক যে, ব্যাঙ্ক অফ বরোদা থেকে পার্সোনাল লোন নিতে হলে গ্রাহকের বয়স ২১ বছরের বেশি হতে হবে।



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর