বুধবার, ২৪ জুন ২০২৬, ১০:২১ অপরাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে নিষিদ্ধ আওয়ামী লীগ কথিত নৈরাজ্য বিশৃঙ্খলা সৃষ্টি ও অস্থিতিশীলতার বি এন পির প্রতিবাদ বিক্ষোভ মিছিল শ্যামনগরে গবাদি প্রাণীর প্রাথমিক স্বাস্থ্য সেবা ও টিকাদান কর্মসূচি নিশ্চিত করতে ১৫ জন ভেটেরিনারি স্বেচ্ছাসেবককে ৫ দিনের প্রশিক্ষণ নোয়াখালী সাংবাদিক ইউনিয়নের উদ্যোগে ফল উৎসব অনুষ্ঠিত। স্কুল ব্যাগে বিশেষ কৌশলে ৮ হাজার ইয়াবা পাচারের সময় ৩ রোহিঙ্গা মাদক কারবারি আটক জাতীয় বিশ্ববিদ্যালয়ে পুনর্নিয়োগ পেলেন এ কে এম ওয়াহিদুজ্জামান বাগমারায় ব্যবসায়ীকে হামলার অভিযোগ ইরান যুদ্ধ থামাতে ট্রাম্পের বিরুদ্ধে মার্কিন সিনেটে বিল পাস Delhi Capitals cricketer accused of sexual relationship under false promise of marriage | Cricket News Gram Chikitsalay Season 2 Review: Amol Parashar’s Rural Drama Is Just What The Doctor Ordered | Reviews News জামায়াত কারো রক্তচক্ষুকে ভয় পায় না: শফিকুর রহমান

Dakshineswar Metro Station Murder Update: কোন আক্রোশে মেট্রো স্টেশনে সহপাঠীকে কুপিয়ে খুন, নেপথ্যে বান্ধবী? দক্ষিণেশ্বর কাণ্ডে বড় তথ্য পেল পুলিশ | কলকাতা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২০ সময় দেখুন


Last Updated:

ঘটনাস্থলে ফরেন্সিক টিম (বাঁদিকে)৷ (ডানদিকে) নিহত ছাত্র মনোজিৎ যাদব৷ ঘটনাস্থলে ফরেন্সিক টিম (বাঁদিকে)৷ (ডানদিকে) নিহত ছাত্র মনোজিৎ যাদব৷
ঘটনাস্থলে ফরেন্সিক টিম (বাঁদিকে)৷ (ডানদিকে) নিহত ছাত্র মনোজিৎ যাদব৷

সুবীর দে, দক্ষিণেশ্বর: দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে ছাত্রকে কুপিয়ে খুনের ঘটনায় চাঞ্চল্যকর তথ্য হাতে পেল পুলিশ৷ মূল অভিযুক্ত রানা সিং-কে জেরা করে পুলিশ প্রাথমিক ভাবে জানতে পেরেছে, রানার বন্ধুর পরিচিত এক ছাত্রীকে উত্যক্ত করা নিয়েই গন্ডগোলের সূত্রপাত৷ তা নিয়ে বচসার জেরেই মনোজিৎ যাদব নামে নিজেরই সহপাঠীকে শুক্রবার দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের ভিতরেই কুপিয়ে হত্যা করে রানা৷

শুক্রবার দুপুর আড়াইটে নাগাদ দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনের টিকিট কাউন্টারের সামনে বাগবাজার হাইস্কুলের একাদশ শ্রেণির ছাত্র মনোজিৎ যাদবকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুন করে তারই সহপাঠী রানা সিং৷ ঘটনার পর ঘটনাস্থলে থাকা আরও দুই ছাত্রকে পুলিশ আটক করলেও পালিয়ে যায় মূল অভিযুক্ত রানা সিং৷ রাতেই হাওড়া স্টেশন থেকে অভিযুক্ত রানা সিং-কে গ্রেফতার করে পুলিশ৷ পরিবারের সদস্যদের সঙ্গে ট্রেন ধরে ভিন রাজ্যে পালানোর চেষ্টায় ছিল সে৷

ধৃতকে জেরা করে এবং মৃত ও অভিযুক্ত ছাত্রদের বন্ধুদের কথা বলে পুলিশ জানতে পেরেছে, রানা এবং তার অন্য এক বন্ধুর পরিচিত এক কিশোরীকে উত্যক্ত করা নিয়েই মনোজিতের সঙ্গে বচসার সূত্রপাত৷ তা নিয়েই শুক্রবার কথা কাটাকাটিতে জড়িয়ে পড়ে দু জন৷ স্কুল থেকে ফেরার সময় শুক্রবার মৃত মনোজিৎ যাদব এবং তার বন্ধুরা শ্যামবাজার স্টেশন থেকে দক্ষিণেশ্বর গামী মেট্রোতে উঠেছিল৷ সেই দলে ছিল অভিযুক্ত রানা সিং-ও৷ শ্যামবাজার স্টেশনেই মনোজিৎ এবং রানার মধ্যে তুমুল বচসা এবং হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়৷ তখন অন্যান্য যাত্রী এবং সহপাঠীরা দু জনকে নিরস্ত করে৷ দক্ষিণেশ্বরে মেট্রো থেকে নামার পর দু জনের মধ্যে ফের গন্ডগোল শুরু হয়৷ স্টেশন থেকে বেরনোর মুখেই পকেট থেকে ধারালো অস্ত্র বের করে বরানগরের এস পি ব্যানার্জী রোডের বাসিন্দা মনোজিতকে এলোপাথাড়ি কোপাতে শুরু করে অভিযুক্ত রানা সিং৷

তদন্তে নেমে পুলিশ আরও জানতে পেরেছে, শুক্রবার দুপুরে দক্ষিণেশ্বর মেট্রো স্টেশনে মনোজিৎকে এলোপাথাড়ি কোপানোর পর প্রথমে বরানগর পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে কলাকারপাড়া এলাকায় নিজের বাড়িতেই যায় রানা৷ বাবা, মা এবং বোনের সঙ্গে ওই ভাড়া বাড়িতেই থাকত অভিযুক্ত ছাত্র৷ সূত্রের খবর, শুক্রবার দুপুরে বাড়িতে ঢোকার সময় মেরে দিয়েছি, মেরে দিয়েছি বলে চিৎকার করছিল রানা৷ এর পরই দ্রুত বাবা, মা এবং বোনকে নিয়ে বাড়ি ছাড়ে সে৷ কিন্তু হাওড়া থেকে ট্রেন ধরার আগেই রানার নাগাল পেয়ে যায় পুলিশ৷

বাংলা খবর/ খবর/কলকাতা/

Dakshineswar Metro Station Murder Update: কোন আক্রোশে মেট্রো স্টেশনে সহপাঠীকে কুপিয়ে খুন, নেপথ্যে বান্ধবী? দক্ষিণেশ্বর কাণ্ডে বড় তথ্য পেল পুলিশ



Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom