বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

কাবুলে ব্রিটেনের উদ্ধার অভিযান সমাপ্ত

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ২৮ আগস্ট, ২০২১
  • ৩৩৪ সময় দেখুন
কাবুলে ব্রিটেনের উদ্ধার অভিযান সমাপ্ত


আন্তর্জাতিক ডেস্ক

আফগানিস্তানে বেসামরিক নাগরিকদের উদ্ধার অভিযানে যোগ দেওয়া শেষ ব্রিটিশ বিমানটি কাবুল ত্যাগ করেছে। শনিবার (২৮ আগস্ট) ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। তালেবানের বেধে দেওয়া সময়সীমা ৩১ আগস্টের তিন দিন আগেই উদ্ধার অভিযান শেষ করল যুক্তরাজ্য।

শনিবার ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আফগানিস্তান থেকে বেসামরিক লোকদের বহনকারী শেষ বিমানটি উড়াল দিয়েছে। অন্যান্য যেসব ব্রিটিশ বিমান কাবুলে রয়েছে সেগুলোতে শুধুমাত্র সামরিক বাহিনীর সদস্য এবং কূটনৈতিকরা চড়তে পারবেন। তবে এসব বিমানে কিছু সংখ্যক আফগান নাগরিকও দেশ ছাড়তে পারেন।

যুক্তরাজ্য জানিয়েছে, ১৫ আগস্ট তালেবানরা কাবুল দখল নেওয়ার পর ১ হাজারের বেশি ব্রিটিশ সেনা বেসামরিক লোকদের উদ্ধার অভিযানে নিয়োজিত হন। এসব সেনাদের কেউ কেউ ইতিমধ্যে যুক্তরাজ্যে ফিরে এসেছেন, বাকিরা রোববার নাগাদ আফগানিস্তান ছাড়বেন।

ব্রিটিশ সামরিক বাহিনীর প্রধান জেনারেল স্যার নিক কার্টার বিবিসি রেডিও ফোরে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, বিষয়টি হৃদয়বিদারক, কেননা ইচ্ছা সত্ত্বেও আমরা সবাইকে উদ্ধার করতে পারিনি।

এদিকে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেলের সঙ্গে এক ফোনালাপে তালেবান নেতৃত্বাধীন আফগানিস্তানের সঙ্গে ভবিষ্যৎ সম্পর্কের রূপরেখা নিয়ে আলোচনা করেছেন।

এর আগে গত ১৫ আগস্ট কাবুল দখলে নেওয়ার মাধ্যমে আফগানিস্তানের ক্ষমতা দখল করে নেয় উগ্রবাদী গোষ্ঠী তালেবান। ওই দিনই দেশ ছেড়ে পালিয়ে যান আফগান প্রেসিডেন্ট আশরাফ গনি।

সারাবাংলা/আইই





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর