বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৭ সময় দেখুন
তেল আবিবে হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালাল হুতিরা


ইসরায়েলের রাজধানী তেল আবিবে বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরান-সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তাদের দাবি— গাজায় ইসরায়েলি সামরিক অভিযান ও ফিলিস্তিনিদের ওপর ‘নৃশংসতার’ জবাব হিসেবেই এই হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহের নিউজ এ তথ্য জানিয়েছে।

সোমবার (২৯ সেপ্টেম্বর) হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এক বিবৃতিতে জানান, তাদের ক্ষেপণাস্ত্র ইউনিট তেল আবিবের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে একাধিক ওয়ারহেড বহনকারী ‘ফিলিস্তিন-২’ হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। তিনি দাবি করেন, অভিযানের ফলে লাখো মানুষকে আশ্রয়কেন্দ্রে ছুটতে বাধ্য করা হয়।

একইসঙ্গে হুতিরা আরও দাবি করেছে, বিস্ফোরকবাহী দুটি ড্রোন ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় শহর ইলাতের গুরুত্বপূর্ণ স্থাপনায় আঘাত হেনেছে। সারির ভাষ্য, ‘গাজায় আক্রমণ ও অবরোধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের ভেতরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

অন্যদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে জানায়, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র সোমবার তাদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত করেছে। তবে হুতিদের হামলার দাবি আংশিকভাবে নিশ্চিত করেনি ইসরায়েল।

এর আগে গত বুধবার (২৪ সেপ্টেম্বর) ইলাত শহরে হুতিদের চালানো এক ড্রোন হামলায় একটি হোটেলের পাশে বিস্ফোরণ ঘটে, যাতে অন্তত ২২ জন আহত হন।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর