বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

সুমুদ ফ্লোটিলার ১৩৭ অভিযাত্রীকে তুরস্কে পাঠাল ইসরায়েল

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ১৭৫ সময় দেখুন
সুমুদ ফ্লোটিলার ১৩৭ অভিযাত্রীকে তুরস্কে পাঠাল ইসরায়েল


ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকাগামী সুমুদ ফ্লোটিলার জাহাজ থেকে আটক করা ১৩৭ অভিযাত্রীকে তুরস্কে পাঠিয়েছে দখলদার ইসরায়েল। শনিবার (৪ অক্টোবর) ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে।

গত সপ্তাহে নৌবহর থেকে প্রায় ৫০০ অধিকারকর্মীকে অপহরণ করে নিয়ে যায় ইসরায়েলি নৌবাহিনীর কমান্ডোরা।

ইসরায়েলের সংবাদমাধ্যম হারেৎজ জানিয়েছে, তুরস্কে পাঠানো ১৩৭ জনের মধ্যে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ইতালি, জর্ডান, কুয়েত, লিবিয়া, আলজেরিয়া, মৌরিতানিয়া, মালয়েশিয়া, বাহরাইন, মরক্কো, সুইজারল্যান্ড, তিউনিশিয়া এবং তুরস্কের নাগরিক রয়েছেন।

গাজায় ইসরায়েলের অবৈধ নৌ অবরোধ ভাঙা, গাজার মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া এবং সেখানকার মানুষের প্রতি অসহিংস সংহতি প্রকাশের জন্য ৪৫টি ছোটবড় জাহাজে করে বিভিন্ন দেশের ৫০০ অধিকারকর্মী গাজার দিকে রওনা দিয়েছিলেন। কিন্তু গাজার উপকূলে পৌঁছার আগেই জাহাজগুলোতে হানা দেয় ইসরায়েলি নৌ কমান্ডোরা। এরপর তাদের ধরে নিয়ে যাওয়া হয় ইসরায়েলে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত একটি ভিডিওতে দেখা গেছে, তুরস্কের বিমানবন্দরে দাঁড়িয়ে আছে একটি বিমান। এটির ভেতর রয়েছেন ওই ১৩৭ অধিকারকর্মী। তাদের তুরস্কের বিমানবন্দরে বরণ করে নেওয়ার প্রস্তুতি চলছিল। ধারণা করা হচ্ছে, তুরস্ক থেকে নিজ নিজ দেশে ফিরে যাবেন এসব অধিকারকর্মী।

তুরস্কের পররাষ্ট্র মন্ত্রণালয় বার্তাসংস্থা রয়টার্সকে জানিয়েছে, এই ১৩৭ জনের মধ্যে ৩৬ জন তুরস্কের নাগরিক। এরআগে শুক্রবার চারজনকে ফেরত পাঠিয়েছিল ইসরায়েল।

ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় বিবৃতিতে বলেছে, এই অধিকারকর্মীরা খুবই অল্প ত্রাণ নিয়ে এসেছিল। কিন্তু এগুলো ইসরায়েলের মাধ্যমে পৌঁছে দিতে অপরাগতা প্রকাশ করেছেন তারা। তাদের দাবি, অধিকারকর্মীরা ত্রাণ দেওয়ার আড়ালে উস্কানি দিতে এসেছিলেন। আটক সব অধিকারকর্মীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে বলেও জানিয়েছে ইসরায়েলি মন্ত্রণালয়





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর