বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

লুসিয়ানায় আঘাত হেনেছে হ্যারিকেন আইডা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: সোমবার, ৩০ আগস্ট, ২০২১
  • ৩২৯ সময় দেখুন
লুসিয়ানায় আঘাত হেনেছে হ্যারিকেন আইডা


আন্তর্জাতিক ডেস্ক

ঘণ্টায় ২৪০ কিলোমিটার গতিবেগ নিয়ে হ্যারিকেন আইডা যুক্তরাষ্ট্রের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় অঙ্গরাজ্য লুসিয়ানায় আঘাত হেনেছে। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ের কবলে পড়ে এ পর্যন্ত এক জনের মৃত্যুর খবর জানিয়েছে উদ্ধারকারী কর্তৃপক্ষ।

এদিকে, হ্যারিকেন আইডার আঘাতের পর বিদ্যুৎহীন হয়ে পড়েছে নিউ অরলেন্স। সেখানে কেবলমাত্র কয়েকটি জেনারেটরের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ চালু রাখা হয়েছে বলে জানিয়েছে বিবিসি।

এর আগেই, সতর্কতার অংশ হিসেবে হ্যারিকেন আঘাত হানার সম্ভাবনা রয়েছে এমন এলাকাগুলো থেকে অধিবাসীদের সরিয়ে নেওয়া হয়েছিল। যারা এখনো ওইসব এলাকায় রয়ে গেছেন, তাদেরকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চার দেয়ালের ভেতর নিরাপদ কোথাও আশ্রয় নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

মার্কিন দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ মনে করছে, হ্যারিকেন আইডা নিউ অরলেন্সের বন্যা প্রতিরোধ সক্ষমতাকে পরীক্ষার মুখে ফেলবে। ২০০৫ সালে হারিকেন ক্যাটরিনায় এক হাজার ৮০০র বেশি মানুষের মৃত্যুর পর শহরটির বন্যা প্রতিরোধ ক্ষমতা বাড়ানো হয়েছিল।

আইডা প্রাণঘাতী হয়ে উঠতে পারে উল্লেখ করে প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, ক্ষয়ক্ষতি উপকূল ছাড়িয়ে যেতে পারে। পাশাপাশি, লুসিয়ানার সাড়ে সাত লাখের বেশি বিদ্যুৎহীন বাড়িঘরে বিদ্যুৎ ফেরাতে কয়েক সপ্তাহ পর্যন্ত লেগে যেতে পারে বলেছেন বাইডেন।

শনিবার (২৮ আগস্ট) মেক্সিকো উপসাগর থেকেবিপুল শক্তি সঞ্চয় করে লুসিয়ানার দিকে ধেয়ে যায় হ্যারিকেন আইডা। পরে নিউ অরলেন্সের দক্ষিণে রোববার (২৯ আগস্ট) এটি চার মাত্রার শক্তিশালী হ্যারিকেন হয়ে আছড়ে পড়ে।

এ ব্যাপারে লুসিয়ানার গভর্নর জন বেল অ্যাডওয়ার্ডস বলেন, সর্বোচ্চ প্রস্তুতি থাকা সত্ত্বেও ভয়াবহ পরিস্থিতির মুখোমুখি হতে হচ্ছে তাদের।

সারাবাংলা/একেএম





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর