
ইউনাইটেড নিউজ ২৪ ডেস্ক :: পূর্ব ঘোষণা থাকলেও আজ আসছে না যুক্তরাষ্ট্রের উপহারের ১০ লাখ ডোজ ফাইজারের টিকা। সোমবার (৩০ আগস্ট) দুপুরে ইত্তেফাক অনলাইনকে এ তথ্য নিশ্চিত করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।
তিনি জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৭টার দিকে টিকার চালান নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটের হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা ছিলো। তবে বিশেষ কারণে তা আজ আসছে না। আগামী ১ সেপ্টেম্বর বিকেলে টিকার এ চালান ঢাকায় পৌঁছাবে।
এ সময় জানানো হয়, টিকা গ্রহণ করতে বিমানবন্দরে উপস্থিত থাকবেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও আমেরিকার রাষ্ট্রদূত আর. মিলার।