বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২৭৬ সময় দেখুন
ট্রাম্পকে নোবেল শান্তি পুরস্কার উৎসর্গ করলেন মারিয়া


বিশ্বের অন্যতম মর্যাদাপূর্ণ স্বীকৃতি—নোবেল শান্তি পুরস্কার। এ বছর সেই পুরস্কার উঠেছে ভেনেজুয়েলার বিরোধী দলনেত্রী মারিয়া কোরিনা মাচাদো’র হাতে। অথচ আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিলেন মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার শান্তিতে নোবেলজয়ী মারিয়া কোরিনা মাচাদো তার এ পুরস্কার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে উৎসর্গ করেছেন।

শুক্রবার (১০ অক্টোবর) নরওয়ের নোবেল কমিটি মারিয়াকে শান্তি পুরস্কারে ভূষিত করে।

এরপর এক্সে একটি পোস্ট দিয়েছেন মারিয়া। এতে তিনি লিখেছেন, ‘সকল ভেনিজুয়েলানদের সংগ্রামের এই স্বীকৃতি (নোবেল পুরস্কার) আমাদের লক্ষ্য পূরণের জন্য একটি শক্তিশালী প্রেরণা হিসেবে কাজ করবে। আর সেই লক্ষ্য হলো স্বাধীনতা অর্জন।’

‘আমরা আজ বিজয়ের দ্বারপ্রান্তে দাঁড়িয়ে আছি। আমরা স্বাধীনতা ও গণতন্ত্র প্রতিষ্ঠার প্রধান সহযোগী হিসেবে প্রেসিডেন্ট ট্রাম্প, যুক্তরাষ্ট্রের জনগণ, লাতিন আমেরিকার জনগণ এবং বিশ্বের সকল গণতান্ত্রিক রাষ্ট্রকে স্মরণ করছি।’

‘আমি এই পুরস্কারটি ভেনিজুয়েলার সেই নিপীড়িত জনগণের প্রতি এবং আমাদের সহায়তা করা প্রেসিডেন্ট ট্রাম্পকে উৎসর্গ করছি।’

চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মনোনয়ন জমা পড়েছিল ৩৩৮ জন ও সংস্থার। এর মধ্যে ডোনাল্ড ট্রাম্পও ছিলেন অন্যতম আলোচিত প্রার্থী। অনেকেই মনে করেছিলেন, মধ্যপ্রাচ্যসহ বেশ কয়েকটি সংঘাত নিরসনে ভূমিকা রাখায় হয়তো তিনিই জিতবেন।

কিন্তু শেষ পর্যন্ত নরওয়ের নোবেল কমিটি পুরস্কার দেয় মারিয়া মাচাদোকে—যিনি গত এক দশক ধরে ভেনেজুয়েলায় স্বৈরাচারবিরোধী আন্দোলনের মুখ। কমিটির চেয়ারম্যান জর্জেন ওয়াটনে ফ্রাইডনেস বলেন, ‘ভেনেজুয়েলার বিভক্ত বিরোধীদলগুলোকে একত্রিত করে অবাধ ও প্রতিনিধিত্বমূলক নির্বাচনের দাবি তোলেন মারিয়া। তার সাহস, দৃঢ়তা ও শান্তিপূর্ণ আন্দোলনের জন্যই তাকে এই পুরস্কারে ভূষিত করা হয়েছে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর