বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
মামলা না থাকায় জবির সেই ৫ কর্মকর্তাকে ছেড়ে দিল পুলিশ উপজেলা প্রশাসনের আয়োজনে ‘কর্ণফুলী বিতর্ক উৎসব ২০২৬’-এর ফাইনাল রাউন্ড সম্পন্ন বন্দর থানা পুলিশের অভিযানে ৯৮০০ (নয় হাজার আটশত) পিস ইয়াবাসহ ০১(এক) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার ডেঙ্গু রোগীদের সব পরীক্ষা বিনামূল্যে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী ‘শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সমন্বিত সুরক্ষা ব্যবস্থা গড়তে চায় বাংলাদেশ’ ‘Must be taught how to behave’: Vengsarkar criticises India players’ conduct against Pakistan after U19 Asia Cup win | Cricket News Ramayana Box Office Collection Day 12: Ranbir Kapoor’s Film Slows Down On Second Monday, Nears ₹800 Crore | Bollywood News ‘একটি নোটিশও এনডোর্স হয়নি’, জাতীয় সংসদে জামায়াত আমিরের ক্ষোভ আইসিটি বিভাগের ৬১ কর্মকর্তা-কনসালট্যান্টের বিরুদ্ধে ব্যবস্থা: সংসদে আইসিটিমন্ত্রী শ্রীবরদীতে পূর্বশত্রুতার জেরে রাতের আঁধারে কৃষকের ধান কেটে নেয়ার অভিযোগ

পদত্যাগের ৪ দিন পর পুনঃনিয়োগ পেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: শনিবার, ১১ অক্টোবর, ২০২৫
  • ২১১ সময় দেখুন
পদত্যাগের ৪ দিন পর পুনঃনিয়োগ পেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী লেকর্নু


ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ পুনরায় সেবাস্তিয়ান লেকর্নুকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন। শুক্রবার (১০ অক্টোবর) এক বিবৃতিতে এলিসি প্রাসাদ জানিয়েছে, লেকর্নু এখন নতুন মন্ত্রিসভা গঠনের দায়িত্ব পেয়েছেন।

৩৯ বছর বয়সী লেকর্নু গত সোমবার (৬ অক্টোবর) প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছিলেন, মাত্র কয়েক সপ্তাহ আগে দায়িত্ব নেওয়ার পর। এবার তাকে নতুন সরকার গঠন ও চলতি বছরের মধ্যে দেশের বাজেট পাসের দায়িত্ব দেওয়া হয়েছে।

লেকর্নু সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ লিখেছেন, ‘আমি দায়িত্ববোধ থেকে প্রজাতন্ত্রের প্রেসিডেন্টের দেওয়া এই দায়িত্ব গ্রহণ করছি। বছরের শেষের মধ্যে বাজেট পাস করানো এবং নাগরিকদের দৈনন্দিন সমস্যার সমাধানই এখন আমার অগ্রাধিকার।’

এর আগে ম্যাক্রোঁ শুক্রবার প্রেসিডেন্ট ভবনে সব প্রধান রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন, তবে ডানপন্থী ন্যাশনাল র‌্যালি ও বামপন্থী ফ্রান্স আনবাউড দলকে আমন্ত্রণ জানাননি।

সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনের তথ্যমতে, ডানপন্থী রাজনীতিবিদরাও এখন লেকর্নুর সরকারে যোগ দিতে আগ্রহী নন, ফলে তার সামনে মন্ত্রিসভা গঠনের বড় চ্যালেঞ্জ তৈরি হয়েছে।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর