শনিবার, ০৭ নভেম্বর ২০২৬, ০৮:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
কালিয়াকৈরে শিল্পাঞ্চল পোশাকশ্রমিকদের আন্দোলনের পর অনেকটায় স্বাভাবিক কর্ণফুলীতে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন ডেঙ্গুতে আরও ৩ মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৩৫ অধ্যক্ষকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা, শিক্ষার্থীদের ৭২ ঘণ্টার আল্টিমেটাম ইরান, গাজা, ইউক্রেনের জন্য মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের পরাজয়ের মানে কী Ramayana Box Office Collection Day 1: Ranbir Kapoor, Yash’s Film Mints Rs 64.85 Crore On Opening Day | Bollywood News ‘Ordinary bowler’: Ex-India captain slams CSK’s ‘confusing’ trade, says SRH are the real winners | Cricket News শিল্পকারখানায় অস্থিরতা সৃষ্টিতে পলাতক আ.লীগের ইন্ধন রয়েছে: রিজভী মইজ্জ‍্যারটেকে আবাসিক হোটেলের আড়ালে দেহ ব্যবসার অভিযোগ ‎শ্যামনগরে লবণাক্ততা নিরসন ও কৃষি অভিযোজনবিষয়ক প্রশিক্ষণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত

ক্লাস করতে এসে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২০৮ সময় দেখুন
ক্লাস করতে এসে আটক নিষিদ্ধঘোষিত ছাত্রলীগ নেতা, থানায় সোপর্দ


ইবি: ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ক্লাস করতে এসে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের এক নেতা আটক হয়েছেন। রোববার (১২ অক্টোবর) বেলা সাড়ে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মোশাররফ হোসেন ভবনের সামনে থেকে হুসাইন তুষার নামের ওই নেতাকে আটক করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

আটক হুসাইন তুষার ইবির অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও শাখা ছাত্রলীগের সহ-সম্পাদক। তিনি শাহ আজিজুর রহমান হলের (তৎকালীন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল) ২১৩ নম্বর কক্ষে থাকতেন।

জানা গেছে, মাস্টার্সের ক্লাস করতে আসলে ছাত্রদলের কর্মীরা তাকে ধরে প্রক্টর অফিসে নিয়ে যান। পরে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) থানায় সোপর্দ করে।

শাখা ছাত্রদলের সদস্য রাফিজ আহমেদ বলেন, ‘আটক ছাত্রলীগ নেতা অতীতে ক্যাম্পাসে নানা অপকর্ম ও হুমকির সঙ্গে জড়িত ছিল। প্রশাসন নিষ্ক্রিয় থাকায় তারা আবার সক্রিয় হওয়ার চেষ্টা করছে।’

অন্যদিকে আটক হুসাইন তুষার বলেন, ‘আমি শুধু ক্লাস করতে এসেছিলাম। এর আগে পরীক্ষা দিতে আসলেও কেউ কিছু বলেনি।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ‘শিক্ষার্থীরা তাকে ধরে আমাদের অফিসে নিয়ে এসেছে। আমরা নিয়ম অনুযায়ী তাকে থানায় সোপর্দ করেছি।’

ইবি থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান বলেন, ‘তিনি বর্তমানে হেফাজতে আছেন। বিশ্ববিদ্যালয় প্রশাসনের নির্দেশ অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর