শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:১৬ অপরাহ্ন
শিরোনাম :
খরুলিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হলেন আবদুল্লাহ আল আজিজ জাহানারা ইমামকে ‘জাহান্নামের ইমাম’ বললেন-রাকসু’র সংস্কৃতি সম্পাদক যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী অনভিবাসী ভিসাধারীদের উদ্দেশে মার্কিন দূতাবাসের সতর্কবার্তা ‘Can’t believe it’: Ex-England captain stunned by Vaibhav Sooryavanshi snub | Cricket News মসজিদে চেয়ার-টেবিল বসিয়ে জামায়াতের সভা Khushbu Sundar Gets Emotional As Daughter Avantika Marries Shravan Sreenivasan: ‘Eyes Are Still Moist’ | Tamil Cinema News বৈশ্বিক জনস্বাস্থ্য সুরক্ষায় কালক্ষেপণ না করার আহ্বান স্বাস্থ্যমন্ত্রীর ১০৪ দিনে হাম ও হামের উপসর্গে ৭০২ শিশুর মৃত্যু ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৩৫ Ecuador vs Germany FIFA World Cup 2026 Match highlights: Ecuador 2-1 Germany; Resilient Ecuador stun sluggish Germany to close in on Round of 32

ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা

প্রতিবেদকের নাম
  • আপডেট সময়: রবিবার, ১২ অক্টোবর, ২০২৫
  • ২১৭ সময় দেখুন
ডিসিদের মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাগপা


ঢাকা: ৭ দফা দাবিতে জেলা প্রশাসকদের (ডিসি) মাধ্যমে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিয়েছে জাতীয় গণতান্ত্রিক পার্টি-জাগপা। রোববার (১২ অক্টোবর) সহ-সভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধানের সই করা স্মারকলিপি জাগপা নেতৃবৃন্দ সদলবলে নিজ নিজ জেলা প্রশাসকের হাতে তুলে দেন।

স্মারকলিপিতে প্রধান উপদেষ্টাকে উদ্দেশ করে বলা হয়, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের পর আপনার নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠিত হয়। অন্তর্বর্তী সরকারের কাছে দেশের মানুষের প্রত্যাশা তখন থেকেই আকাশচুম্বী। বাংলাদেশের মানুষ সংস্কার, বিচার ও গণতন্ত্র চায়। একই সঙ্গে ভবিষ্যতে স্বৈরতন্ত্র, ফ্যাসিজম, দুঃশাসন, দুর্নীতি ও ভারতীয় আধিপত্যবাদ থেকে মুক্তি চায়।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, দেশের ইতিহাসে প্রথমবারের মত আমরা সুযোগ পেয়েছি জনগণের আস্থা ফিরিয়ে রাজনৈতিক স্থিতিশীলতা সৃষ্টি করার। আমরা বিশ্বাস করি জাগপা উত্থাপিত ৭ দফা দাবি পূরণ করে আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন আয়োজন করা হলে, বাংলাদেশ এক অনন্য উচ্চতায় আসীন হবে। তাই আমরা দেশের জনগণের পক্ষ থেকে ৭ টি দাবি নিম্নে উল্লেখ করছি এবং দাবিগুলো বাস্তবায়নের জন্য আপনার নিকট জোর দাবি জানাচ্ছি।

জাগপার দাবিসমূহ হচ্ছে, আগামী ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের পূর্বে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ জারি ও উক্ত আদেশের উপর গণভোট আয়োজন, শেখ হাসিনাকে ভারত থেকে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখী করার জন্য কার্যকরী পদক্ষেপ গ্রহণ, সকল গণহত্যা ও আওয়ামী আমলে সংগঠিত জুলুম, নির্যাতন, দুর্নীতির বিচার দৃশ্যমানকরণ, আওয়ামী আমলে ভারতের সাথে সম্পাদিত গোপন অসম সকল চুক্তি জনসম্মুখে প্রকাশ এবং বাতিলকরণ, জাতীয় পার্টি এবং ১৪ দলের কার্যক্রম নিষিদ্ধকরণ, উভয় কক্ষে পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজন, লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিতকরণ এবং ভারতের প্রভাবমুক্ত জাতীয় নির্বাচন আয়োজন।

জেলা প্রশাসকদের হাতে স্মারকলিপি প্রদান করেন, ঠাকুরগাঁওয়ে জাগপা সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসেন, মাদারীপুরে প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, নরসিংদীতে প্রেসিডিয়াম সদস্য সৈয়দ মো: শফিকুল ইসলাম, চট্টগ্রামে প্রেসিডিয়াম সদস্য এ এম এম আনাছ, যশোরে প্রেসিডিয়াম সদস্য মো. নিজামউদ্দিন অমিত, নারায়ণগঞ্জে প্রেসিডিয়াম সদস্য হাজী মো. হাসমত উল্লাহ, বগুড়ায় প্রেসিডিয়াম সদস্য মো. শামীম আখতার পাইলট, দিনাজপুরে সহ-সভাপতি মাহবুব আলম ননী, নীলফামারীতে সহ-সভাপতি জাকিউল আলম সাকি, কুষ্টিয়াতে যুগ্ম সাধারণ সম্পাদক নুর ইসলাম মিয়া রঞ্জু, সিলেটে সাংগঠনিক সম্পাদক শাহজাহান আহমেদ লিটন, গাইবান্ধায় সাংগঠনিক সম্পাদক জাহিদুল ইসলাম, ঢাকায় প্রকাশনা বিষয়ক সম্পাদক এস এম জিয়াউল আনোয়ার, ফেনীতে যুব জাগপা সভাপতি নজরুল ইসলাম বাবলু, সাতক্ষীরায় জাগপা ছাত্রলীগ সভাপতি আব্দুর রহমান ফারুকী, মানিকগঞ্জে যুব জাগপা সাংগঠনিক সম্পাদক এস এম ওলিউল আনোয়ার, পঞ্চগড়ে জেলা সাংঠনিক সম্পাদক কামাল হোসেন পাটোয়ারি, বরিশালে জেলা সমন্বয়ক আব্দুল জলিল খাঁ, লক্ষ্মীপুরে জেলা সমন্বয়ক ইসলাম হোসেন, রংপুরে জেলা সমন্বয়ক মাছুম বিল্লাহ, জামালপুরে জেলা সমন্বয়ক আশফাকুর রহমান মিঠুন, হবিগঞ্জে জেলা সমন্বয়ক মোহাম্মাদ লুৎফর রহমান, ফরিদপুরে জেলা সমন্বয়ক দীন মোহাম্মদ পিংকু, ঝালকাঠিতে জেলা সমন্বয়ক মনিরুজ্জামান মনির, গাজিপুরে জেলা সমন্বয়ক মোহাম্মদ ডালিম, খুলনায় জেলা সমন্বয়ক মোহাম্মদ আতাউর রহমান, মুন্সিগঞ্জে জেলা সমন্বয়ক জাহাঙ্গীর আলম, কুমিল্লায় জেলা সমন্বয়ক ইমজাদুল হক ইভান প্রমুখ।





Source link

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

এই বিভাগের আরও খবর
Ads by coinserom